Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন যুক্তরাষ্ট্র শাখার

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: January 8, 2025 | 1:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র শাখা। ১ জানুয়ারি বুধবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি নূর ইসলাম বর্ষন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম, যুগ্ম প্রচার সম্পাদক রুবেল আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক এস এন এস রুবেল, হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
বক্তারা বলেন, ১৯৮৬ সালের ১লা জানুয়ারি জাতীয় পার্টির জন্ম লগ্ন থেকেই পার্টির সফলতায় ঈর্ষণীয় হয়ে সব সময়ই বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল এবং জাতীয় পার্টি কখনো দেশের স্বার্থে কোনো আপোষ করে নাই এবং ভবিষ্যতেও করবে না। তাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ও কিছু ভূঁইফোড় রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, জাতীয় পার্টির নেতা ও কর্মীরা তাদের দাত ভাঙা জবাব দেবে। বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে এসব কুচক্রীদের থেকে হুশিয়ার থাকতে এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক মরহুম এইসএম এরশাদ এবং হাসিনা সরকার পতনের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ