জাতীয় যুব দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ৬ই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি ফেরদৌস ওয়াহিদ এবং পরিচালনা করেন মাসুদ রানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমান, গেষ্ট অব অনার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, প্রধান বক্তা যুব সম্পাদক শফি আলম। আরো বক্তব্য রাখেন শাহাদাত হোসেন সোহাগ, ফারজিন আহমেদ স্বর্ণা, আবদুল মোতালেব, মোঃ নাজিম উদ্দিন, আবুল বশর মিলন, জি.এম. ইলিয়াস, শহীদুল হক মিলন, রাশেদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত। যারা স্কুল কলেজে যেতে চায়, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য পরীক্ষা ব্যবস্থাও করতে হবে। জাতীয় যুব দিবসে সকলে বলেন, আজ বাংলাদেশে ২৫ থেকে ৬০ বছর বয়সী মানুষের কর্ম ক্ষমতার উপর ভিত্তি করেই একটি দেশের স্বাধীনতা ও স্বনির্ভরতা নিশ্চিত হয়। আমাদের জনসংখ্যার বেশির ভাগ মানুষ ১৫ থেকে ৬০ বৎসর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমাদর এই কর্মক্ষম জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারিনি। দেশে আজ ৫ কোটির উপরে বেকার, দেশে আজ আইনের শাসন নাই, যুব সমাজ মাদকাসক্তিতে লিপ্ত হয়ে পড়ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ জায়গা দখলসহ অনেক অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। আজ যুব সমাজকে নষ্ট করার জন্য দায় কিছু সুবিধাভোগী রাজনৈতিক নেতার। নিজ দলের জন্য ব্যবহার করে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এইভাবে নষ্ট হয়ে গেলে আগামী দিনে একটি সুষ্ঠু সমাজ খোঁজে পাওয়া যাবে না।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes