‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ‘র আলোচনা সভা ও ইফতার পার্টি
সালাহউদ্দিন আহমেদ: ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ আয়োজিত আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে বক্তরা গভীর শ্রদ্ধার সাথে শেখ মুজিবকে স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। বাঙালী জাতি হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা গর্ব করতে পারি। বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতি কিছুটা ঋৃণমুক্ত হয়েছে। এখন স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী তথা যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে ‘রাজাকার’ মুক্ত করতে হবে। সেই সাথে বক্তারা বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় ভুমিকা রাখার উপরও গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব সপরিবারে নিহত হন।
সিটির জ্যামাইকার হিলসাইডস্থ টিক্কা গার্ডেন রেষ্টুরেন্টে গত ১১ আগষ্ট শনিবার উপরোক্ত আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ‘র সভাপতি নূরুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ ড. মনসুর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাকিয়া খান, বঙ্গমাতা পরিষদের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শরাফ সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ নাঈমা খান ও বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ‘র উপদেষ্টা নাসরিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাজুল ইসলাম ও নাদিম আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সহ সভাপতি আল আমীন বাবু, আয়ুব চৌধুরী হারুন, জুনায়েদ এ খান, তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট ছড়াকার মঞ্জুর কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজু আহমেদ মোবারক।
অনুষ্ঠানে ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন কুইন্স আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জহিরুল হক ও জসিম উদ্দিন খান মিঠু, কুইন্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests