Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘জাতীয় শোক দিবস’ স্মরণে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: August 16, 2019 | 6:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৫ আগষ্ট ‘জাতীয় শোক দিবস’ স্মরণে বাংলাদেশ সোসাইটি ইনক গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে সোসাইটি অফিসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নিন্দা জানান এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বক্তারা দলমতের উর্ধ্বে দেশের সকল জাতীয় নেতাদের যথাযথ সম্মান দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন।

সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল ইসলাম জামে মসজিদ ইমাম মওলানা মোহাম্মদ রহমত উল্লাহ মজীদি। আলোচনায় অংশ নেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি আবু রব বাবুল, রিয়েল এস্টেট ইনভেস্টর মইনুল ইসলাম, সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, যুগ্ম সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব প্রমুখ। সভায় সোসাইটির অন্যান্য কর্মকর্তদের মধ্যে সাহিত্য সম্পাদক নাসির নাসির উদ্দিন আহমেদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরী পরিষদ সদস্য আজাদ বাকের ও মোহাম্মদ সাদি মিন্টু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে শোক

বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ইউসুফের আকস্মিক মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় ড. মুহাম্মদ ইউসুফের আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ বলেন বাংলাদেশ সোসাইটি বা বাংলাদেশী কমিউনিটির জন্য তার অবদান ছিল অনেক। তার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান তারা।

উল্লেখ্য ড. মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত এবং সদালাপী একজন মানুষ ছিলেন। বাংলাদেশের সোসাইটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আহবায়ক কমিটি এক বছর পরিচালনার পর ১৯৭৬ সালে তিনি প্রথম সভাপতি হিসেবে মনোনীত হন এবং সভাপতি হিসেবে ১৯৭৭ সাল পর্যন্ত তার দায়িত্ব পালন করেন। নিউইয়র্ক সময় বুধবার তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সোসাইটির পক্ষ থেকে কোষাধক্ষ্য মোহাম্মদ আলীর সহ সাবেক কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV