Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্রের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: January 22, 2020 | 10:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ প্রিন্স পার্টি হলে ২০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্রের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহম্মেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভি.পি আলমগীর-সহ সভাপতি নিউইয়র্ক স্টেট বিএনপি, পারভেজ সাজ্জাদ- সভাপতি, তারেক স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ, বি.এম. বাদশা- সহ সভাপতি যুবদল, খকরুল আহম্মেদ- সহ সভাপতি, যুবদল, হযরত আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন অহেদ আলী মন্ডল (মুক্তিযোদ্ধা), মীর মশিউর রহমান (মুক্তিযোদ্ধা), মোস্তফা আহম্মেদ, ফিরোজ হায়দার, মোফাজুল ভইয়া, রুহুল আমিন, তাহমিনা আক্তার, আলম মন্ডল, জহিরুল ইসলাম, মোঃ আলম, ইয়াকুব আলী, এমদাদুল ইসলাম, সৈকত হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ মনির খান, মোঃ মনির, আঃ রহিম, নূরুন্নবী চৌধুরী, ফয়সাল হোসেন, মোঃ আলম (খোকন) প্রমুখ।

শেষে সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ