Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আবু হোসেন বাবলা এখন যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: January 17, 2018 | 9:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা স্বপরিবারে এক ব্যক্তিগত সংক্ষিপ্ত সফরে গত ১৬ই জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৮ঘটিকায় জেএফকে বিমান বন্দরে পৌছায়। বিমান বন্দরে স্বাগত জানান জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান।

অতিথিকে ফুলে দিয়ে বরণ করে নেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা আলী হোসেন, জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম, মহিলা পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভানেত্রী ফাহিমা রোজি, মহিলা নেত্রী শেখ শিপি, যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম খলিল।

তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশীকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর সালাম ও শুভেচ্ছা জানান এবং পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ