Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জাতীয় পার্টি নিউইয়র্ক মহানগর শাখার পুনঃগঠন কল্পে কর্মীসভা

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: October 17, 2018 | 10:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ টেষ্ট অব লাহোর রেষ্টুরেন্টে গত ১৫ই অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় জাতীয় পার্টির নিউইয়র্ক মহানগর শাখা পুনঃ গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নিউইয়র্ক মহানগর শাখার সভাপতি শুভংকর গাঙ্গুলী, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস মজুমদার, ডাঃ মোঃ সেলিম উদ্দিন, জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাজী আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় সদস্য হাজী জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ নার্গিস রহমান ও সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।

সভায় আগামী ২ বৎসরের জন্য জাতীয় পার্টি নিউইয়র্ক শাখার সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন সহ ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গটিত হয়। নতুন কমিটি আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে মিলে মিশে কাজ করবে এবং চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করবে।

সভায় আগামী ২০ শে অক্টোবর জাতীয় পার্টির মহা সমাবেশ সামনে রেখে বিভিন্ন কর্মসূচীকে সমর্থক জানানো হয়। আমাদের নেতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেব একটি চমক দেখাবেন। বর্তমান সংসদের বিরোধী দল আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবেন। বাংলাদেশের দুর্নীতিবাজ সরকারী কর্মচারীদের হাতে আজ দেশ বন্দি হইয়া আছে। চেয়ারম্যান এরশাদ সাহেব দেশ বিদেশে আগামী দিনে নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে জোয়ার তুলার জন্য নির্দেশ প্রদান করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ