Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপজেলা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: October 22, 2019 | 11:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ২২ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের ইতিহাস, গৌরবময় অধ্যায় উপজেলা দিবস পালন উপলক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত উপজেলা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান। পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, কিনু চৌধুরী, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি ডাঃ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা মহসিন, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, যুব বিষয়ক সম্পাদক শাফি আলম, দপ্তর সম্পাদক আবুল কাসেম চৌধুরী, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াস।

উপজেলার জন্য পল্লীবন্ধু এরশাদ স্বাধীনতার স্বাদ ও গণতন্ত্রের সুফল এদেশের বৃহত্তর জনগোষ্ঠী পল্লীবাসী মেহনতি কৃষক জনগণের দ্বারে পৌছে দেয়ার লক্ষ্যে প্রশাসন বিকেন্দ্রীকরণে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেন। পল্লীবন্ধু এরশাদ সরকারের একটি বৈপ্লবিক পদক্ষেপ উপজেলা পদ্ধতি। বৃটিশ ঔপনিবেশিক শাসক গোষ্ঠী তাদের সা¤্রাজ্যবাদী লুণ্ঠনের স্বার্থে এদেশে পুলিশী শাসন ব্যবস্থা কায়েম করেছিল প্রায় ২০০ বৎসর আগে। থানা থেকে উপজেলা শুধুই কেবল নামের পরিবর্তন হয়। সামাজিক বিবেচনায় থাকাকে উপজেলায় রূপান্তর করার মধ্যে রয়েছে অসামান্য তাৎপর্য। উপজেলাকে কেন্দ্র করে ব্যাপক কর্মকান্ডের সুবাদে রাজধানী ঢাকা থেকে বড় বড় সরকারী কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়িক গ্রামে আসে। আইনজীবি উপজেলা চেম্বার পেলেন, শহরের অনেক শিক্ষিত এবং অভিজাত পরিবার উপজেলায় এসে বসবাস শুরু করায় তার প্রভাবে গ্রামীণ জনজীবনে অভূতপূর্ব প্রাণ চাঞ্চল্য দেখা যায়, স্থানীয় প্রশাসন পল্লী উন্নয়নের কেন্দ্রবিন্দু, মূলত উপজেলা প্রবর্তণের কারণে হুসেইন মুহাম্মদ এরশাদ পল্লীবন্ধু উপাধিতে ভূষিত হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV