Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যৌথ কর্মী সভা

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: December 12, 2017 | 10:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসস্থ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রধান কার্যালয়ে গত ১০ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সকল অঙ্গ সংগঠনের পূর্ণ গঠনের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাপার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি তোয়ায়েল আহমেদ চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, দপ্তর সম্পাদক শফিউল আলম, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম দপ্তর সম্পাদক আকতার কবির, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজী, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, জাতীয় যুব সংহতির সভাপতি আমির হামজা, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আবিদুর রহমান, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারন সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্ক সিটির ল’ এডভাইজার দেবীলি এল. মিলার প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক এম রহমানকে দিয়ে আগামী দুই বছরের জন্য পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। আগামী দিনে জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনকে পূর্ণ গঠিত করা হবে। সভায় সকলে আগামী ২২ শে ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য প্রবাসী রংপুর বাসীকে নিজ নিজ এলাকার আত্মীয় স্বজনকে টেলিফোনে জানানো জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। জাতীয় পার্টিকে শক্তিশালী করে চেয়ারম্যান হুসাইন মুুহাম্মদ এরশাদকে আগামী দিনে ক্ষমতায় প্রতিষ্ঠা করার জন্য পার্টির সকল নেতৃবৃন্দকে জোরালো ভূমিকা পালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। শেষে চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর রোগমুক্তি কামনা ও জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস এর শ্রদ্বেয় বড় ভাই হাজী আব্দুল মতিন এর বাংলাদেশে অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV