জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত
ইউএসএনিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মো. মুজাহিদ উল ইসলাম সোমবার এ আদেশ দেন।গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সবুজ-আবদাল পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে। নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফল প্রত্যাখান করে পরাজিত সারওয়ার-সাইফুল প্যানেল।
নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে গত ৫ জানুয়ারি মামলা করেন নির্বাচনে সভাপতি প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম।
শুনানি শেষে বিচারক দায়িত্ব হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়ে বিবাদীদের কার্যক্রমে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তার কারণ দর্শাতে বলেন।পরদিন ১৩ বিবাদির আটজন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি জানান এবং নিষেধাজ্ঞার আবেদন খারিজের আবেদন করেন। একই সময় বাদীপক্ষ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করেন।দুই আবেদনের ওপর শুনানি শেষে রোববার অধিকতর শুনানি হওয়ার কথা থাকলেও বিবাদি পক্ষের আইনজীবী ওসমান গণি উপস্থিত না থাকায় তা হয়নি।সোমবার বাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন, বিবাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওসমান গণি ও সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes