Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ব্যাংকক নেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: May 28, 2013 | 5:58 AM

স্টাফ রিপোর্টার: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে ব্যাংকক পাঠানো হচ্ছে। আজই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে  ব্যাংকক নেয়া হবে। তার পরিবারিক সূত্র এ খবর জানিয়েছে। জানা যায়, তাকে ব্যাংকক পাঠানোর বিষয়টিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে নির্দেশ দিয়েছেন। গত রাতে খালেদা জিয়া ও বিএনপির নেতারা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। আজ সকালে তার চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার তামান্না মানবজমিন অনলাইনকে জানান, সাংবাদিক শওকত মাহমুদের অবস্থা এখনও ক্রিটিক্যাল স্টেজেই আছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে গতকাল থেকে আজকে তার অবস্থার একটু উন্নতি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আইসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তিনি আরও বলেন, শওকত মাহমুদের একটি মাইল (ছোট) হার্ট অ্যাটাক হয়েছে। এজন্যই তার অবস্থাটা একটু গুরুতর হয়েছে। গতকাল বিকাল পাঁচটার দিকে আকস্মিকভাবে শওকত মাহমুদের শরীরের রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। এতে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত কৃত্রিম শ্বাসযন্ত্র লাগানো হয়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV