জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/141647831446335
ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে আগস্টের প্রথম প্রহরের আগে শনিবার রাত সাড়ে ১০টায় তারা এ কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কার্যকরী সদস্য শাহানারা রহমান, সামছুল আবেদীন ও আলী হোসেন গজনবী, কানেকটিকাট আওয়ামীলীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূরুল আমিন বাবু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য রাকিব, সাবেক উপ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াহাব জোয়ার্দার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলংকের দিন। সবচেয়ে শোকের দিন। সেই শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজ নিজ অবস্থান থেকে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি