জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া মাহফিল, তবারক বিতরণ: বঙ্গবন্ধুর খুনিকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের দাবি (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম: জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিতে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করা হয়েছে। ঘাতকদের যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের দাবি জানানো হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৪ই আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনটি। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে সেখান থেকে একটি শোক র্যালি বের হয়। মুহুর্মুহু শ্লোগানে ডাইভারসিটি প্লাজা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোক র্যালিটি খাবার বাড়ির সামনে গিয়ে শেষ হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে। এসকল খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খাবার বাড়ির সামনে দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সভাপতিত্বে এসময় সাবাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামছুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কার্যকরী সদস্য শাহানারা রহমান, সামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কানেকটিকাট আওয়ামীলীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য রাকিব, সাবেক উপ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো: আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক প্রকৌশলী বাহার খন্দকার সবুজ, যুবলীগ নেতা শাহ সেলিম আহমদ, শাহ রহিম শ্যামল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া প্রমুখ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নিউইয়র্কের আশেপাশের বিভিন্ন স্টেট থেকেও নেতা-কর্মীরা এতে যোগ দেন।
১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের