জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া মাহফিল, আলোচনা সভা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সভা থেকে যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিতে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিনের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান,
আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দীবা, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য সামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, কমিউনিটি লিডার পল খান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, কানেকটিকাট আওয়ামীলীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সহ সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, কৃষকলীগ নেতা হাজী নিজাম উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী, যুবলীগ নেতা শাহ সেলিম আহমদ, শাহ রহিম শ্যামল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া প্রমুখ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হয়।
সভায় দোয়া মহফিল পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল সিদ্দিকী। বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন অনুষ্ঠানে যোগদানকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল