Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের শোক র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: August 3, 2021 | 12:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ১ আগস্ট প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জ্বলন ও শোক র‌্যালি কর্মসূচি পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মঈদুল জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি খান শওকত, এম এ আলম বিপ্লব, এম আনোয়ার ও হোসেন সোহেল রানা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান সরকারের নানামুখি উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই তাঁর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। একটি প্রতিক্রিয়াশীল চক্র বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দল ও দেশের বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দল ও দেশের বিরুদ্ধে ষঢ়যন্ত্রকারী অপশক্তিকে রুখে দিতে মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতি কাজী আজিজুল হক খোকন অনুষ্ঠানে যোগদানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV