জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে জেএফকে-তে অভ্যর্থনা
হাকিকুল ইসলাম খোকনঃ জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু স্বস্ত্রীক গত ১১ ডিসেম্বর শনিবার রাত ৯টায় আমেরিকান এয়ারযোগে কানকুন জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এসে পৌছলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকা-বাংলাদেশ এ্যালায়েন্সের প্রেসিডেন্ট এম.এ.সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাকিকুল খোকন,

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম নেতা ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালী হোসেইন, মোঃ নাজমুল হক, হাজী মোসাদ্দেক এইচ, ভূইয়া, রুমি, মামুন সহ বিপুল সংখ্যক প্রবাসী, ছাত্রলীগ, যুবলীগ, নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী জেলা স্বাদর অভ্যর্থনা জানান। এসময় নজরুল ইসলাম বাবু বলেন, কার্বন নিঃসরণ হ্রাস ও সহায়তা তহবিল গঠনে সমঝোতা হয়েছে।
দরিদ্র দেশগুলোর জন্য তহবিল তৈরি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল নির্ধারনে কমিটি গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো কানকুন সম্মেলন। কার্বন নিঃসরণের পরিমান খুব একটা কমানোর ল্েয বেঁধে দেয়া না হলেও কানকুন সমঝোতাকে স্বাগত জানিয়েছে অংশগ্রহনকারীরা।

সম্মেলনের খসড়াটি গ্রহনযোগ্য হয়েছে বলে নজরুল ইসলাম বাবু এম.পি মনে করেন। এ নিয়ে আমরা কাজ করতে পারি এবং এগিয়ে যেতে পারি। নজরুল ইসলাম বাবু এম.পি ১৪ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের