জানুয়ারি মাসে পঞ্চম তুষারপাতে লন্ডভন্ড নিউইয়র্কসহ আশপাশের ৫টি স্টেটের জনজীবন
এনা : জানুয়ারি মাসে পঞ্চম তুষারপাতে আবারো ক্ষত-বিক্ষত নিউইয়র্কসহ আশপাশের ৫টি স্টেটের জনজীবন। ২৭ জানুয়ারি সকাল পর্যন্ত ১২ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে ১৫ ইঞ্চি, নিউজার্সীতে ১৫.৫ ইঞ্চি, কানেকটিকাটে ১৭ ইঞ্চি তুষারপাত হয়েছে। এ অঞ্চলের লাখো বাংলাদেশীসহ ২৫ লক্ষাধিক আমেরিকানের জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। স্বল্প আয়ের বাংলাদেশীরা কর্মস্থলে যেতে না পারায় দৈনিক আয় থেকে তারা বঞ্চিত হচ্ছেন। লাখখানেক বাড়ি-অফিস-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে। সিটির সমস্ত বাস বন্ধ রয়েছে রাস্তাগুলো বরফে ডুবে যাওয়ায়। জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, জানুয়ারিতে নিউইয়র্ক সিটিতে ৩৭ ইঞ্চি তুষারপাত হলো। সাম্প্রতিক সময়ে এটি রেকর্ড। গত ৮ জানুয়ারি থেকেই মূলতঃ নিউইয়র্ক সিটি বরফে আচ্ছাদিত। চার দফা তুষারপাতের কারণে সিটির মানুষ নাজুক অবস্থায় ছিলেন। এরইমাঝে আবারো বরফে ঢেকে গেল গোটা সিটি। এবারও জেএফকে এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এমন শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এখানে আসবে-এমন সিডিউলের সহস্রাধিক ফ্লাইটের গতি পরিবর্তন করা হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলো ২৭ জানুয়ারি সকালে জনমানবশূণ্য দেখা গেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে বরফ জমে রয়েছে। অনেকে দোকানে প্রবেশ করেছেন কিন্তু দরজা খোলার সাহস পাচ্ছেন না। নিউইয়র্ক সিটির অলি-গলিতে ডুবে রয়েছে লাখো গাড়ি। এগুলো সরানো কঠিন হয়ে পড়বে বৃষ্টি না হওয়া পর্যন্ত।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর