Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

জাপানে খাদ্য সঙ্কট

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: March 17, 2011 | 1:23 AM

ইউএসএনিউজ  ডেস্ক: ভূমিকম্প-পরবর্তী জাপানে এবার খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এনডিটিভি এক রিপোর্টে জানিয়েছে সিনেন জেনারেল হাসপাতালের অন্ধকার, গন্ধময় বিছানায় শুয়ে, হুইল চেয়ারে বসে কাতরাচ্ছে অসংখ্য রোগী। নীল জামা পরিহিত একজন বয়সী লোক ক্ষুধার জ্বালায় কাঁদছেন। সামনে কেউ না থাকলেও বলে উঠলেন, ‘কোন খাবার নেই।’ গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প এবং ভূমিকম্পের পর ৩১ ফুট উচ্চতার সুনামিতে তছনছ হয়ে গেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা আর এমন ভয়াবহ সঙ্কটের মধ্যে পড়েনি। আন্তর্জাতিক চিকিৎসকদের দল ডক্টরস উইদাউট বর্ডারস জাপানে চিকিৎসক দল পাঠিয়েছে। এর মুখপাত্র স্যাম টেইলর বলেছেন, ‘বৃদ্ধদের নিয়ে আমরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছি। এদের অনেকের অবস্থা খুবই নাজুক। তারা কোন ওষুধপত্র ছাড়া শুধু অল্প খাবার এবং অল্প পানি খেয়ে কোন রকমে বেঁচে আছে।’ তিনি বলেন, তাদের কাছে যে পরিমাণ ওষুধ আছে তা দিয়ে কিছুদিন হয়তো চলবে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আরও ওষুধ প্রয়োজন হবে। ভূমিকম্প আঘাত হানার সময় সিনেন জেনারেল হাসপাতালটিতে প্রায় ২০০ রোগী ছিল। ভূমিকম্পে হাসপাতালটির একাংশের ছাদ ধসে গেছে। এর প্রথম তলায় রাখা সব ওষুধপত্রই ৩০ মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেছে। তাকাজো শহরের প্রায় ১২০০ জন বাসিন্দা সুনামির পানিতে ভেসে গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ