Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

জাপান থেকে ৪৭০০ মেরিন সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: February 9, 2012 | 3:40 PM

যুক্তরাষ্ট্র ওকিনাওয়া থেকে ৪ হাজার ৭০০ মেরিন সেনা গুয়ামে স্থানান্তর করবে। জাপানী দ্বীপটিতে একটি মার্কিন ঘাঁটি স্থানান্তরের বিতর্কিত পরিকল্পনার অগ্রগতির জন্য অপেক্ষা না করেই গুয়ামে মার্কিন সেনা স্থানান্তর করা হচ্ছে। প্রকৃতপক্ষে জনবহুল গ্রামীণ এলাকা ফুতেনমায় অবস্থিত ঘাঁটি বন্ধ করে একটি জনবিরল উপকূলীয় এলাকায় একটি নতুন ঘাঁটি স্থাপনের সঙ্গে সেনা স্থানান্তরের পরিকল্পনাটিও গ্রহণ করা হয়।  কিন্তু জাপান পরিকল্পনাটি থেকে পিছিয়ে আসায় ওয়াশিংটন ক্রমবর্ধমানভাবে হতাশ হয়ে পড়ে। ঘাঁটিটি বহু বছর ধরে ওকিনাওয়ানের জনজীবনে প্রভাব বিস্তার করে আসছিল।

এ ব্যাপারে দুই মার্কিন কর্মকর্তা জানান, গত বুধবার রাতে ওয়াশিংটনের সেনা স্থানান্তরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা। এর আগে ওয়াশিংটনে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের পরিকল্পনা অনুযায়ী ৮ হাজার মার্কিন সেনা জাপানের দ্বীপপুঞ্জ ছেড়ে মার্কিন ভূখন্ড গুয়ামে ফিরে যাবার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও জাপান সম্মত হয়। একই সময়ে মেরিন কর্পোরেশন এয়ার স্টেশন ফুতেনমা বন্ধ এবং পূর্ব উপকূলের হেনোকোতে একটি নতুন ঘাঁটি স্থাপন করা হবে। প্রায় ৫০ হাজার মার্কিন সৈন্যের অর্ধেকেরও বেশি ওকিনাওয়ানসে দশকের পর দশক ধরে অবস্থান করায় ওকিনাওয়ানসবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। বেশকিছু দিন ধরে তারা এ পরিকল্পনাটির বিরোধিতা করে আসছে। আসন্ন আনুষ্ঠানিক ঘোষণাটি টোকিওর জন্য সমস্যা সৃষ্টিও করতে পারে।এএফপি, ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV