Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

জামায়াত কানেকশনে যুক্তরাষ্ট্র আ’লীগ উপদেষ্টা বহিষ্কৃত!

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: July 26, 2013 | 4:57 PM

স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামায়াত কানেকশনে যুক্তরাষ্ট্র আ’লীগ উপদেষ্টা বহিষ্কৃত!
নিউইয়র্কে শেখ কামাল স্মৃতি পরিষদের কর্মসূচিতে ডাঃ দীপুমনি, সর্বডানে ডাঃ মাসুদুল হক

 

নিউইয়র্ক: জামায়াতে ইসলামী কানেকশন এবং বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ মাসুদুল হাসানকে। এছাড়াও সংগঠনের প্রচার সম্পাদক হাজী এনামকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। 

এতে ডা. মাসুদুলকে একজন ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবেও উল্লেখ করা হয়। বলা হয় মুক্তিযোদ্ধা না হয়েও তিনি মিথ্যা পরিচয়ে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডারের পদ নিয়েছিলেন। 

এছাড়াও বাংলাদেশের এমবিবিএস ডাঃ মাসুদুল হক যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা শেষ না করেই নিজেকে আমেরিকান চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও উল্লেখ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তার এই আচরণকে প্রতারণা বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।   

এতে বলা হয়েছে “আওয়ামী লীগের লেবাস লাগিয়ে মূলত জামাত-শিবিরের স্বার্থেই কর্মকা- চালাচ্ছেন মাসুদুল হাসান।” 

প্রচার সম্পাদক হাজি এনামের বিরুদ্ধে নানা ধরনের প্রতারণামূলক কর্মকা-েরও অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তিনি নামে বেনামে একাধিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়ে  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে হেয় করেছেন। এছাড়াও দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গেরও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে কেন তার তাকে সংগঠন থেকে বহিস্কার করা হবে না তা তিন সপ্তাহের মধ্যে জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য গত মে’র মাঝামাঝি সময়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির যুক্তরাষ্ট্র সফরের সময় থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে একটি অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে ওঠে। একই দিনে একই সময়ে দলের দুটি সংগঠনের পক্ষ থেকে দীপু মনিকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এর একটি ডাকেন যুক্তরাষ্ট্রে শেখ কামাল স্মৃতি পরিষদের আহ্বায়ক ডাঃ মাসুদুল হক। অপরটি ডাকেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। পরে ডাঃ দীপু মনি শেখ কামাল স্মৃতি পরিষদের কর্মসূচিতে যোগ দিয়ে অন্তর্দ্বন্দ্ব ভুলে যেয়ে দলের জন্য এক জোট হয়ে কাজ করার নির্দেশনা দেন। 

এর পর থেকেই বিভিন্নভাবে বিষয়টি ঘনীভূত হতে থাকে। এবং শেখ কামাল স্মৃতি পরিষদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন কয়েকজন নেতার বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা ওঠে। এর আগেও বহিস্কার করা হয় সংগঠনের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য জসীমউদ্দিন খান মিঠুকে।

এ বিষয়ে বাংলানিউজের কথা হয় বহিষ্কৃত নেতা ডাঃ মাসুদুল হকের সঙ্গে। তিনি তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে সংগঠনের নেতাদের উক্তিকে বিষ্ময়কর ও দুঃখজনক বলে উল্লেখ করে বলেন, আমি মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান। বাবাকে মুক্তিযুদ্ধে হারিয়েছি। আজও শরীরে বুলেটের দাগ নিয়ে বেড়াচ্ছি।

তিনি বিষয়টিকে প্রতিহিংসা পরায়ন রাজনীতির অংশ বলেই উল্লেখ করেন। ডাঃ মাসুদ বলেন, ডাঃ দীপু মনির নিউইয়র্ক সফরকালে তার শেখ কামাল স্মৃতি পরিষদের কর্মসূচিতে যোগ দেওয়ার জের ধরেই এই ঘটনাটি ঘটলো।

তিনি আরও বলেন, উপদেষ্টা কোনো সাংগঠনিক পদ নয়। এই পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত একমাত্র দলের প্রধান শেখ হাসিনাই নিতে পারবেন। আমি তার সঙ্গে যোগাযোগ করছি।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাংলানিউজকে অব্যাহতি দানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাঃ মাসুদুল হক প্রায়শঃই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বদের এড়িয়ে সরাসরি ঢাকায় মন্ত্রী-এমপিদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের নিয়ে কর্মসূচি দেন। এতে দলের শৃঙ্খলা নষ্ট হয়।

মাসুদুল হকের জামায়াত কানেকশনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িযে যান।

এবিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিহিংসার বিষয়টি উড়িয়ে দেন। বলেন, দলের শৃংখলা ভঙ্গের একাধিক অভিযোগ ডাঃ মাসুদুল হকের বিরুদ্ধে রয়েছে। আমি নিজেই তাকে উপদেষ্টা বানিয়েছি, নিজেই অব্যাহতি দিলাম।

জামায়াত কানেকশনের বিষয়ে এ মূহূর্তে কথা বলবো না বলে সরাসরি জানিয়ে দেন ড. সিদ্দিক।

তিনি বলেন, এগুলো নিয়ে এখন ভাবার সময় নেই দলের সামনে নির্বাচন। আমরা সে বিষয়ে কাজ করছি।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV