Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জামালপুর জেলা সমিতি ইউএসএ’র সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনসহ নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: November 28, 2017 | 6:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্টে গত ২৬ শে নভেম্বর জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ ইন্ক-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনসহ নতুন কার্যনির্বাহী কমিটি (২০১৭-২০১৯) গঠিত হয়। সমিতির সাবেক সভাপতি মোঃ ফরিদ আলমের সভাপতিত্বে এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত আলী খোকার পরিচালনায় উক্ত সাধারণ সভায় সমিতি অনুরাগী জামালপুর প্রবাসীরা অন্যান্য ষ্টেটসহ সর্বস্তরের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুর প্রবাসীর প্রাণপ্রিয় সংগঠন জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ’র এই সাধারণ সভায় সমিতির মুল গঠণতন্ত্রের আর্টিকেল ৬ (সংশোধন) অনুচ্ছেদ-১ ধারায় বর্তমান কমিটির অধিক সংখ্যক কার্যনির্বাহী সদস্যদের অনুমোদনে গঠনতন্ত্রের আর্টিকেল ৪ অনুচ্ছেদ-২ কার্যনির্বাহী কমিটির আকার দ্বিতীয় দফায় পরিবর্তন করে ২০ সদস্য বিশিষ্টের পরিবর্তে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন এবং আর্টিকেল ৫, অনুচ্ছেদ ১ ধারায় উপদেষ্টা মন্ডলী পরিষদে ৩০ জন উপদেষ্টা মন্ডলীর পরিবর্তে ২০জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা ম-লী গঠন প্রক্রিয়া ও কার্যপ্রণালী পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয় এবং উক্ত পরিবর্তন, সংশোধন ও সংযোজন মুল গঠনতন্ত্রের আর্টিকেল ৮ এর অনুচ্ছেদ ১ অনুযায়ী সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে সকলের সর্বসম্মতিক্রমে পাশ হয়। উল্লেখ্য যে অতিতের অন্যান্য এমেন্ডমেন্ট বলবৎ থাকবে। গঠনতন্ত্র সংশোধন হওয়ার পর জামালপুর জেলা সমিতির সাধারণ সভায় উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কণ্ঠ ভোটের মাধ্যমে আক্তারুজ্জামান জগলুকে সভাপতি এবং মোঃ আব্দুল ওয়াদুদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয় তারা হলেন- সভাপতি-আক্তারুজ্জামান জগলু, সহ সভাপতি-মশিউর রহমান জাষ্টিস, সহ সভাপতি-খন্দকার মারুফ, সহ সভাপতি-শংকর বিশ্বাস, সহ সভাপতি-তাজুল ইসলাম, সহ সভাপতি-আক্তার জামান, সাধারণ সম্পাদক-মোঃ আব্দুল ওয়াদুদ, সহ সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক-জাহের আলী, সাংগঠনিক সম্পাদক-খোরশেদ আলম, কোষাধ্যক্ষ-শরিফুল ইসলাম মিন্টু, ক্রীড়া সম্পাদক-খাইরুল বাশার আরিফ, সাংস্কৃতিক সম্পাদক-শাকিলা রুনা, সহ সাংস্কৃতিক সম্পাদক-জহুরুল হক সবুজ, সাহিত্য সম্পাদক-মোঃ আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক-মীর শফিউল আলম (সোহেল), আপ্যায়ন সম্পাদক-রফিকুল ইসলাম বাবলু, মহিলা সম্পাদিকা-সেলিনা রহমান (মুন্নী), দপ্তর সম্পাদক-সেলিম রেজা, প্রচার সম্পাদক-মোঃ মাহবুবুল হাসান তাহেরী (সুমন), উপপ্রচার সম্পাদক-মিজানুর রহমান, সদস্য-জিন্নাত আলী খোকা, সদস্য-শাহ মোঃ এমরান খান, সদস্য-দৌলত আলম মিলন, সদস্য-সালাহ উদ্দিন আহমেদ কাব্য, সদস্য-রবিউল ইসলাম, সদস্য-অজিত কুমার ভৌমিক, সদস্য-আব্দুল আল আমিন চান, সদস্য-জিয়াউল হক, সদস্য-মাসুদুর রহমান, সদস্য-সৈয়দ ইকবাল আহমেদ বাবলা, সদস্য-সৌজাদ্দৌলা শামীম, সদস্য-শানিউল আলম মৃধা ও সদস্য-মোঃ ডিউক খান। উক্ত সাধারণ সভায় সমিতির সাবেক সভাপতি মোঃ ফরিদ আলম জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ ইন্ক এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ ইন্ক এর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৫/৯৬ সালে। তৎকালীন জামালপুর প্রবাসীদের উপস্থিতিতে জনাব কামরুজ্জামান নান্নুকে সভাপতি ও খন্দকার খুররমকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে ব্রুকলীনে একটি কমিটি গঠিত হয়েছিল কিন্তু সমিতির কোন গঠনতন্ত্র ছিল না বিধায় সেই কমিটির কর্মকা- চললেও অনেকের সম্মতি না থাকার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মাঝপথে অনেকেই জানা-অজানা বিভিন্ন নামে সমিতির কমিটি গঠিত হয়েছিল কিন্তু সেটা ফলপ্রসু হয়নি। দীর্ঘদিন পরে ২০০৩ সালে বাংলায় একটি খসড়া গঠনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে ২০০৩-২০০৫ সালে প্রথম প্রথম নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ডঃ রুহুল আমিনের অধিনে জামালপুর প্রবাসীর প্রত্যক্ষ ভোটে আসাদুজ্জামান বাবু সভাপতি ও আবু হায়াত মো¯ুÍফা হেলাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৫-২০০৭ সালে একই নির্বাচন কমিশনারের অধীনে মোঃ ফরিদ আলম সভাপতি ও আবু হায়াত মোস্তুফা হেলাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সমিতির সাবেক সভাপতি মোঃ ফরিদ আলম বলেন- ২০০৭ সালে জামামলপুর প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সর্বপ্রথম ভোটার রেজিষ্ট্রেশনের মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করে জামালপুর জেলা সমিতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয় এবং সে সময় প্রধান নির্বাচন কমিশনার আশরাফুজ্জামানের অধীনে অত্যন্ত সুষ্ঠ একটি নির্বাচনের মাধ্যমে ডঃ কামাল সভাপতি ও মোঃ ডিউক খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। সমিতির কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছিল কিন্তু তৎকালীন সভাপতি ডঃ কামাল ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় কিছু স্থবিরতা দেখা দিলেও ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ডিউক খানের নেতৃত্বে সমিতির সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হয়। এই সমিতির মেয়াদ উর্ত্তীন্ন হওয়ার পর নির্বাচনের উদ্যোগ নিলেও বিভিন্ন জটিলতার কারণে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তিতে একটি সাধারণ সভায় সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ২০১৩ সালে সালেহ শফিক গেন্দা সভাপতি এবং জিনাত আলী খোকা সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল ওয়াদুদকে সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। এই বর্তমান কমিটি আবারও নির্বাচনের উদ্যোগ নিলেও জামালপুরের কিছু ব্যক্তি বিশেষ এবং নির্বাচন কমিশনারদের ব্যর্থতা ও প্রাসঙ্গিক জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে বর্তমানে কমিটি সাধারণ সভার মাধ্যমেই সকল সিদ্ধান্ত গ্রহনের পরিকল্পনার প্রেক্ষিতেই এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন-মুল সমিতির ¯্রােতধারার বাহিরে যেয়ে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন সময়ে পার্কে বসে কিংবা ঘরে বসে অনেকেই জামালপুর জেলা সমিতির নাম ব্যবহার করে কমিটি করেছেন কিন্তু জামালপুর জেলা সমিতির ইতিহাসের ধারাবাহিকতায় তাদের নাম কোন দিনই লেখা থাকবে না। বক্তারা বলেন-গঠনতন্ত্র ছাড়া কোন সংগঠন চলতে পারে না। সমিতি করতে হলে গঠনতন্ত্র মেনেই সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব স্বার্থে কিংবা নিজেদের নাম প্রচারের জন্য সমিতির নামে কমিটি করে জামালপুর জেলা তথা জামালপুর প্রবাসীদের ভাবমূর্তি খুন্ন করার কারো অধিকার নেই। বক্তারা জামালপুর বাসীদের সোচ্চার ও সচেতন হওয়ার আহবান জানান। জামালপুরের কৃতি সন্তান জনাব আব্দুস সামাদ আজাদ তার বক্তব্যে বলেন-ঐক্যের কোন বিকল্প নেই। ময়মনসিংহ বিভাগের মধ্যে জামালপুর জেলা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জেলা এবং এই ঐতিহ্যবাহী জেলার ভাবমূর্তি রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ ইন্ক এর মূল সমিতির সাথে জামালপুর প্রবাসীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অন্যান্য বক্তরা বলেন-নবগঠিত কমিটি (২০১৭-২০১৯) জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ ইন্ককে এগিয়ে নিয়ে যাবে এবং প্রবাসের মাটিতে জামালপুর জেলার ভাবমূর্তি অক্ষুন্ন রাখবে বলে সবাই আশা পোষন করেন। সাধারণ সভায় উপস্থিত অন্যান্য বক্তারা হলেন- জামালপুরের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ, সমিতির সাবেক সহ সভাপতি সঙ্কর বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, আক্তারুজ্জামান জগলু, মোঃ আব্দুল মান্নান, শাহ মোঃ এমরান খান, জাকির হোসেন সানু, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, সেলিনা রহমান মুন্নি প্রমুখ। এছাড়াও সাধারণ সভায় উপস্থিত সকল সাধারণ সদস্য ও নবগঠিত কমিটির সম্মতিক্রমে উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যরা হলেন-আব্দুস সামাদ আজাদ, ডাঃ রেজাউল করিম, সালেহ শফিক গেন্দা, জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার তৈসন আলী, আব্দুল মান্নান, মোঃ ফয়েজুল ইসলাম লাঞ্জু, জাকির হোসেন সানু, আবদুল হামিদ ও মোঃ ফরিদ আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV