Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: January 30, 2013 | 6:59 PM

বাপ্‌স নিউজ, নিউইয়র্ক  :  জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী  লীগ। সোমবার রাতে  নিউইয়র্কে পালকি পার্টি  সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি এবং জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক  তৎপরতা রুখতে প্রবাসীদের একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো  হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ  এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন  দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।

USA___AL___SaKiL
সংবাদ  সম্মেলনে বলা হয়, বাংলাদেশের সিংহভাগ মানুষের প্রত্যাশার প্রতিফলন অনুযায়ী  যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এ বিচারের প্রতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয়  ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছে। সিদ্দিকুর রহমান  বলেন, বিএনপির মধ্যে দেশপ্রেমিক যারা রয়েছেন তাদের উচিত হবে  জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর  যেভাবে তারা হামলা চালাচ্ছে, তাতে মনে হয় তারা বাংলাদেশকে পাকিস্তান ও  আফগানিস্তানে পরিণত করার গভীর ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV