Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন ২০২২ : ১৯ পদে ২৫ টি মনোনয়ন পত্র দাখিল, ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: May 11, 2022 | 5:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর দ্বি-বার্ষিক (২০২২-২০২৪) নির্বাচন আগামী ৫ জুন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল গত ৮ মে রোববার। এদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় সংগঠনের কার্যকরী পরিষদের ১৯টি পদের জন্য ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বিক্রি বাবদ সংগঠনের আয় হয় ৩৭ হাজার ৫০০ ডলার। এদিকে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারীভাবে নির্বাচিত এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫ পদে একাধিক প্রার্থী থাকায় এই পদগুলোতে ভোটগ্রহ অনুষ্ঠিত হবে। অপরদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সাজ সাজ রব ছিল নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস। খবর ইউএনএ’র।
প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের পর তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে সবকয়টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। তিনি জানান, ১৯টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। যার মধ্যে পাঁচটি পদ ছাড়া বাকি পদে একাধিক প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এ সময় কমিশনের সদস্যগণ যথাক্রমে মোশারফ হোসেন, সাব্বির হোসেন, আহমদ এ হাকিম ও মিনহাজ আহমদ উপস্থিত ছিলেন।
যে কয়টি পদে একাধিক প্রার্থী রয়েছেন তা হলেন: সভাপতি পদে বদরুল হোসেন খান, মাসুদুল হক ছানু ও মিসবা আবদীন, সহ-সভাপতি (সিলেট জেলা) পদে এমডি লুকমান হোসেন ও শাহ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম ও সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলিম ও মিসবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক ও সাদস্যিক সম্পাদক পদে ইফজাল চৌধুরী ও শাহীদুল হক। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ মে, বুধবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ৫ জুন রোববার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় এবং তাদের সকলের মনোনয়ন পত্র বৈধ হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন: সহ-সভাপতি (মৌলভীবাজার জেলা) বশির খান, সহ-সভাপতি (হবিগঞ্জ জেলা) এমডি শফি উদ্দিন তালুকদার, সহ-সভাপতি (সুনামগঞ্জ জেলা) মোহাম্মদ শাহীন কামালী, সহ-সাধারণ সম্পাদক রুকন হাকিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমেদ খান, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হোসেন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট জেলা) হেলিম উদ্দিন, কার্যকরী সদস্য (মৌলভীবাজার জেলা) মিজানুর রহমান, কার্যকরী সদস্য (হবিগঞ্জ জেলা) এমডি মানিক, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ জেলা) শামীম আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার সুন্দর ও সুশৃঙ্খল ভাবে মনোনয়নপত্র জমা এবং এখন পর্যন্ত সব কাজ সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতায় এরকম সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে বহুল প্রত্যাশিত নির্বাচনটি সুসম্পন্ন হবে।
এসময় উপস্থিত দুই সভাপতি পদপ্রার্থী বদরুল হোসেন খান ও মাসুদুল হক ছানু তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে তারা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং কমিশনও যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালন করেন সেই আশাবাদ প্রকাশ করেন ।
মনোনয়নপত্র দাখিল পর্যবেক্ষণ করতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বোর্ড অফ ট্রাস্টির অন্যতম সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, এসোসিয়েশনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যসহ এসোসিয়েশনের সাবেক ও বর্তমান কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী জালালাবাদবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্ক, নিউজার্সী, কানেকটিকাট ও পেনসিলভানিয়া রাজ্যের ১০ হাজারের অধিক সদস্য জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র আগামী নির্বাচনে ভোটার বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ