Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচন ২০১৯ : ১৯টি পদে ৪৩টি মনোনয়নপত্র বিক্রি

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: September 26, 2019 | 3:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আসন্ন নির্বাচনে সংগঠনের কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর মনোনয়নপত্র বিক্রি বাবদ নির্বাচন কমিশনের আয় হয়েছে ৬৪৫০ ডলার। গত ২২ সেপ্টেম্বর রোববার ছিলো মনোনয়নপত্র বিক্রয়ের দিন। খবর ইউএনএ’র।

এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমেদ চৌধুরী উপরোক্ত তথ্য জানিয়ে বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র বিক্রি ছিলো ২২ সেপ্টেম্বর রোববার, মনোনয়নপত্র গ্রহণ ২৯ সেপ্টেম্বর রোববার (বিকেল ৭টা থেকে রাত ৯টা), মনোনয়নপত্র প্রত্যাহার ২ অক্টোবর বুধবার (বিকেল ৭টার মধ্যে) এবং নির্বাচন ২৭ অক্টোবর রোববার। সভাপতি পদের মনোনয়নপত্র ক্রয় ফি ২০০০ ডলার, সহ সভাপতি পদের মনোনয়নপত্র ফি ১৫০০ ডলার, সাধারণ সম্পদক পদের মনোনয়নপত্র ফি ১৭০০ ডলার, সম্পাদকীয় পদের মনোনয়নপত্র ফি ১১০০ ডলার এবং নির্বাহী সদস্য পদের মনোনয়নপত্র ফি ৪০০ ডলার ধার্য্য করা হয়। এসব ফি অফেরত যোগ্য।

এসোসিয়েশনের মনোনয়নপত্র বিক্রির সময় সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে একাধিক প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় প্রার্থী হচ্ছেন না বলে সূত্র জানায়।

এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে আহমেদ এ হাকিম (সিলেট), আনোয়ার চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল আহমদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ (হবিগঞ্জ)।
উল্লেখ্য, এবার এসোসিয়েশনের ভোটার হয়েছেন ২ হাজার ৮৭৩ জন। এছাড়াও আরো ৪১৪জন আজীবন সদস্য (লাইফ মেম্বার) রয়েছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। আগামী ২৭ অক্টোবর রোববার এসাসিয়েশনের ত্রি-বার্ষিক (২০১৯-২০২১) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV