Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন ২৭ অক্টোবর : আলোচনায় ‘বদরুল-আসাদ’, ‘হেলাল-আহবাব’ ও ‘দেলোয়ার-মইনুল’ প্যানেল!

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: July 31, 2019 | 10:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আসন্ন নির্বাচনের ভোটার প্রক্রিয়া শেষ হয়েছে। গত ২৮ জুলাই রোববার ছিলো এই এসোসিয়েশনের ভোটার হওয়ার শেষ দিন। এবার এসোসিয়েশনের ভোটার হয়েছেন ২ হাজার ৮৭৩ জন। এছাড়াও আরো ৪১৪জন আজীবন সদস্য (লাইফ মেম্বার) রয়েছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। এদিকে ভোটার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংগঠনের মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী আর প্যানেল মনোনয়ন। অতীতের মতো এবারও একাধিক প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর রোববার ২০১৯-২০২১ সালের জন্য নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।

অনুসন্ধানে জানা গেছে, জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সংগঠনের বর্তমান সভাপতি বদরুল হোসেন খান আবার নির্বাচন করতে আগ্রহী। অপরদিকে বর্তমান সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী পুনরায় নির্বাচনে অনাগ্রহী। পাশাপাশি সংগঠনের নতুন-পুরাতন অনেক কর্মকর্তাই আগামী নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন।

জানা গেছে, সভাপতি বদরুল হোসেন খান ও বর্তমান কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ অর্থাৎ ‘বদরুল-আসাদ’, বর্তমান সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহবাব হোসেন চৌধুরী খোকন অর্থাৎ ‘হেলাল-আহবাব’ এবং নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার ও বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম অর্থাৎ ‘দেলোয়ার-মইনুল’ প্যানেল হতে পারে বলে কমিউনিটিতে আলোচনা শুরু হয়েছে। ফলে সভাপতি পদে বদরুল হোসেন খান, মইনুল হক চৌধুরী হেলাল ও ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাধারণ সম্পাদক পদে আতাউল গণি আসাদ, আহবাব হোসেন চৌধুরী খোকন ও মইনুল ইসলাম প্রার্থী হতে পারেন।

আারো উল্লেখ্য, এসোসিয়েশনের নির্বাচন পরিচালনার জন্য মঞ্জুর চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ইতিপূর্বে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে আহমেদ এ হাকিম (সিলেট), আনোয়ার চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল আহমদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ (হবিগঞ্জ)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ