Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন ২০১৯ : প্রতিদ্বন্দ্বিতায় বদরুল/ময়নুল-আসাদ এবং দেলোয়ার-মইনুল পরিষদ!

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: July 28, 2019 | 7:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্যদের ভোটার হওয়ার জন্য আজ রোববার ২৮ জুলাই রাত ১০ টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। বেলা ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ভোটার সংগ্রহ চলবে। সদস্য ফি ১০ ডলার নির্ধারণ করা হয়েছে। আর এই সময়ের মধ্যে যারা সদস্য হবেন তারাই জালালাবাদ এসোসিয়েশনের ভোটাধিকার পাবেন।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর ২০১৯-২০২১ সালের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। মঞ্জুর চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট এ নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন আহমেদ এ হাকিম (সিলেট), আনোয়ার চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল আহমদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ (হবিগঞ্জ)।
এদিকে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে মঞ্জুর চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, চূড়ান্ত সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনাসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
জানা গেছে, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আসন্ন নির্বাচনে কার্যকরী পরিষদের বর্তমান সভাপতি বদরুল হোসেন খানকে অথবা বর্তমান সহ সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালকে সভাপতি এবং বর্তমান কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদকে সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী করে একটি প্যানেল গঠিত হতে পারে।
অন্যদিকে, বাংলাদেশী কম্যুনিটির পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, আমেরিকা বাংলাদেশ বিজনেস এলায়েন্সের সভাপতি ও কম্যুনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ারকে সভাপতি এবং বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী, আমেরিকা বাংলাদেশ বিজনেস এলায়েন্সের সহ সভাপতি মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী করে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কার্যকরী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোগ গ্রহণ করেছে তাদের সমর্থক ও শুভানুধায়ীরা। তবে আজ রোববার ২৮ জুলাই সদস্যপদ নথিবদ্ধ হওয়ার পুর্ব পর্যন্ত কেউ মুখ খুলতে নারাজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV