Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র আন্তর্জাতিক ভার্চুয়াল প্রতিবাদ সভা: বিশেষ অধ্যাদেশ জারী করে সিলেটে গণধর্ষণের বিচার দাবী, যুক্তরাষ্ট্র থেকে নাগরিক ঐক্য কমিটি গঠনের সিদ্ধান্ত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: September 29, 2020 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশেষ অধ্যাদেশ জারী করে সিলেট এমসি কলেজে সংঘটিত গণধর্ষণের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানান হয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র আন্তর্জাতিক এক ভার্চুয়াল প্রতিবাদ সভা থেকে।
স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর সোমবার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে অনুষ্ঠিত এ ভার্চুয়াল প্রতিবাদ সভায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বৃহত্তর সিলেটের বিশিষ্টজনরা অংশ নেন।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন ট্রাষ্টি, বিশিষ্ট চিকিৎসক ও শহীদ মুক্তিযুদ্ধা সন্তান ডা. জিয়া উদ্দিন আহমদ, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সি এম তোফায়েল সামী, প্রাক্তন যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ আক্তারুল ইসলাম, সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, কানাডা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি, ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হেনু মিয়া, ইতালী জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ওলি উদ্দিন শামীম, ইংল্যান্ড জালালাবাদ

এসোসিয়শনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুস সালাম, এডভোকেট নাসির উদ্দিন, প্রাক্তন ট্রাষ্টি মনজুর আহমদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি, প্রাক্তন সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আহমদ জিলু, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ

সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি সভাপতি সোহান আহমদ টুটুল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ চৌধুরী, বিয়ানীবাজার সমিতির প্রাক্তন সভাপতি মোস্তফা কামাল, প্রবীন রাজনীতিবিদ লূৎফুর রহমান চৌধুরী হেলাল, এমাদ চৌধুরী, এমসি ও সরকারী কলেজ এলোমেনাই এসোসিয়েশনের

ময়নুল হক চৌধুরী হেলাল

সভাপতি বেলাল উদ্দিন, সহ সভাপতি সফিক চৌধুরী, নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিক সংস্করণের আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সাংবাদিক ইসতিয়াক রুপু, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সৈয়দ গৌছুল

আহবাব চৌধুরী খোকন

হোসেন, গ্রেটার জৈন্ত ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ আহমদ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, নিউজার্সির কমিউনিটি এক্টিভিষ্ট কামরুল হাদী, কমিউনিটি এক্টিভিষ্ট শাহাব

মিজানুর রহমান চৌধুরী শেফাজ

চৌধুরী, ময়েজ উদ্দিন, হাফিজ শাহবাজ আহমদ, চৌধুরী মোমিত তানিম ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি জুসেফ চৌধুরী, মনজুর চৌধুরী জগলু, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ ও কার্যকরী কমিটির সদস্য মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্রীমমঙ্গল এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মামুনুর রশিদ শিপু প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রশিদ আহমদ।

সভায় বক্তাগণ বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধী এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সভায় যুক্তরাষ্ট্র থেকে একটি নাগরিক ঐক্য কমিটি গঠন করারও সিন্ধান্ত নেয়া হয়।

আয়োজক সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সম্প্রতি সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজে এক নব বধূকে কতিপয় সন্ত্রাসী স্বামীর নিকট থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গণধর্ষন করে। এই ঘটনার প্রতিবাদে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা আয়োজন করে আন্তর্জাতিক এ ভার্চুয়াল প্রতিবাদ সভার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV