জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর ছেলে জিমাম চৌধুরীর আকস্মিক মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক ও সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী’র ছেলে জিমাম চৌধুরী’র (২১) আকস্মিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্কের জ্যামাইকার হিল সাইড এভিনিউয়ের নিজ বাসা থেকে ২১ বছর বয়সী জিমাম চৌধুরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জিমাম মারা গেছেন বলে এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়।
জানা গেছে, জুয়েল চৌধুরী তাঁর একমাত্র পুত্র জিমামকে নিয়ে পরিবার সহ ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে গিয়েছিলেন। জিমাম নিউইয়র্কে ফিরে আসেন বুধবার। পারিবারিক বন্ধু পরিবার তাঁকে জেএফকে বিমানবন্দর থেকে নিয়ে আসেন। ওই পরিবারের সাথেই বুধবার রাতে ছিলেন জিমাম। তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামাইকাস্থ হিলসাইড এভিনিউর বাসায় পোঁছে দেয়া হয়।

শুক্রবার দিনভর জিমামের সাথে নিউইয়র্কে কারো যোগাযোগ করার খবর জানা যায়নি। শনিবার দুপুরে জিমামের বন্ধুরা বাসায় এসে ডাকাডাকি করে তাঁর কোন সাড়া পাচ্ছিলেন না। জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধাক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পুলিশকে জানান। পরে একই বাসার নীচের তলায় থাকা লোকজনের সাহায্যে ঘরে প্রবেশ করেন বন্ধুরা। জিমামের নিশ্চল শরীরে দেখে দ্রুত ৯১১ এ কল দেয়। পুলিশ এসে ঘর তার থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ নিয়ে যাওয়া হয় মেডিকেল পরীক্ষার জন্য।
দেশে সিলেট শহরে নিজের বাসায় অবস্থানরত জিমামের বাবা জুয়েল চৌধুরী ও মা লুবানা চৌধুরীকে একমাত্র ছেলের মৃত্যুর কথা জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সব আনুষ্ঠানিকতার পর নিউইয়র্কে জানাজা শেষে জিমামের মরদেহ দেশে পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত হতবিহ্বল শোকাতুর পারিবারিক লোকজনের বিলাপে পরিবেশ ভারী হয়ে উঠেছে।জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি