Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

জালিয়াতির অভিযোগ তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ৯ নম্বর আসনে আবারো ভোট গ্রহণের নির্দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: February 22, 2019 | 5:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত
৬ নভেম্বর। নির্বাচনে জটিলতা ও অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছিলো যার অন্যতম ও শেষ আসন ছিলো নর্থ ক্যারোলিনার ৯ নম্বর আসন। সেখানে ভোট জালিয়াতির অভিযোগের দীর্ঘ তদন্ত শেষে নতুন করে ভোট গ্রহণের নির্দেশনা জারি করেছে রাজ্য নির্বাচন বোর্ড। ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন পোস্ট, এনবিসি

গত ৬ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলিনার ৯ নম্বর আসন থেকে বেসরকারিভাবে জয় পান ক্ষমতাসীন রিপাবলিকান নেতা মার্ক হ্যারিস। তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী ডান ম্যাকক্রেডিককে ৯০৫ ভোটের ব্যধানে হারিয়ে জয় পেয়েছেন বলে প্রচার করা হয়।

হ্যারিসের নির্বাচনী ক্যাম্পের ঘোষণার পরই সেখানে ব্যালোট জালিয়াতির মাধ্যমে ফলাফলে প্রভাব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ফল স্থগিত এবং অভিযোগের ওপর তদন্ত শুরু হয়। কিন্তু প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয় হ্যারিস অসুস্থ থাকায়। নির্বাচনের পরই তিনি মারাত্মকভাবে স্বাস্থ্য সমস্যায় পড়েন এবং এখনো তিনি হাসপাতালে ভর্তি আছেন।

নির্বাচনের ব্যালট সংগ্রহ প্রক্রিয়ায় অনুপস্থিত ভোটারদের ব্যালট সংগ্রহ, রিপাবলিকানদের পক্ষ্যে ভোট প্রদানে বাধ্য করা ও অসম্পূর্ণ ব্যালট সংগ্রহ করার অনেক অভিযোগ ওঠে। এতসব অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়।

পরে হ্যারিসের পক্ষ্য থেকে স্বীকার করা হয় যে, তার নির্বাচনী ক্যাম্পের পক্ষ থেকে ভোট জালিয়াতি হয়ে থাকতে পারে কারণ তিনি স্বাস্থ্য সমস্যার কারণে প্রক্রিয়ার সঙ্গে ছিলেন না। তাই তিনি নতুন করে নির্বাচন দেয়ার আহ্বান জানান এবং পুনরায় ভোট গ্রহণ করা হলে আর প্রার্থীতা করবেন না বলে হ্যারিস ঘোষণা করেন।

নির্বাচনী বোর্ডের ৫ সদস্য গত বৃহস্পতিবার পুনরায় ভোট গ্রহণের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন এবং ফলাফল বাতিল করে আবারো ভোট গ্রহণের নির্দেশনা জারি করা হয়। তবে এখনো নির্দিষ্ট করা হয়নি ভোট গ্রহণের তারিখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV