জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা’র “মহুয়া মাটির গন্ধ” ১০ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে আগামী ১০ নভেম্বর জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টের পার্টি হলে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হবে “মহুয়া মাটির গন্ধ” শিরোনামে ঈদ-পূজা পূর্ণমিলনী ২০১৯। গত ১৮ অক্টোবর এলামনাই কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মারীস্টেলা আহমেদ শ্যামলী, সভাপতি ,জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা । সভা পরিচলনা করেন মেহের কবীর, সাধারণ সম্পাদক ,জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা।
সভায় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিউ জার্সিতে বসবাসরত সকল জাহাঙ্গীরনগরিয়ান।
সভা শেষে এলামনাই সভাপতি মারীস্টেলা আহমেদ শ্যামলী ঘোষনা করেন যে, আগামী বছর জাহাঙ্গীরনগর বিশ্বব্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল প্রবাসী এলামনাইদের নিয়ে রিইউনিয়ন আয়োজন করা হবে। সময় এবং স্হান শীঘ্রই জানানো হবে। সবশেষে সাধারন সম্পাদক মেহের কবীর উত্তর আমেরিকায় অবস্থানরত সকল এলামনাই কে উক্ত ঈদ পূজা পূর্ণমিলনীতে অংশগ্রহনের আমন্ত্রন জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests