জিএসপি ফিরে পেতে মান রক্ষার তাগিদ মজিনার
অর্থনৈতিক রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ রপ্তানি সুবিধা বা জেনারেলা-ইজড সিস্টেম অব প্রিফারেন্স (জিএসপি) ফিরে পেতে শ্রম পরিবেশের মান উন্নয়ন ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে আবারও তাগিদ দিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন যে অ্যাকশন প্ল্যান দিয়েছে তা বাস্তবায়ন হলে বাংলাদেশ পোশাক রপ্তানিতে চীনকেও ছাড়িয়ে যাবে। বিশ্ববাজারে বাংলাদেশ একটি ব্র্যান্ডে পরিণত হবে। তিনি জানান, আমেরিকার ক্রেতারা বাংলাদেশী শ্রমিকের রক্তের বিনিময়ে তৈরী পোশাক ক্রয় করতে চান না। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-র হেল্প ডেস্ক ও ইউএস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আরজেএসসি’র সহযোগী সচিব বিজন কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই’র সভাপতি মো. সবুর খান। এফবিসিসিআই’র সভাপতি জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে মজিনাকে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন। এর জবাবে মজিনা এ বিষয়ে কথা বলেন। জিএসপি পুনর্বহালের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ওমাবা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে তৈরী পোশাক খাতে আর যদি একটি তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ড কিংবা রানা প্লাজা ধসের মতো ঘটনা ঘটে তাহলে ডিসেম্বরেই জিএসপির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে তার দেশ। মজিনা বলেন, সমপ্রতি কংগ্রেসের সঙ্গে তার (মজিনা) বৈঠক হয়েছে, সেখানেও তাকে জানিয়ে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র আর শ্রমিকের রক্তেভেজা পোশাক কিনবে না। তবে বাংলাদেশ সরকার ও পোশাক খাতের ব্যবসায়ীরা যদি শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করাসহ তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করে তাহলে অবশ্যই এ খাতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার ও প্রাইভেট সেক্টরকে বিশ্ব সমপ্রদায়কে সঙ্গে নিয়ে পোশাক সেক্টরের সমস্যা মোকাবিলা করে উন্নতির দিকে যেতে হবে। কারণ আমরা এ ধরনের ঘটনা দেখতে চাই না। বাংলাদেশকে পোশাক সেক্টরের উন্নয়নে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে। বাংলাদেশকে অর্থনীতির টাইগার হতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। মজিনা বলেন, তৈরী পোশাকের ক্ষেত্রে আইএলও প্রস্তাবিত আন্তর্জাতিক নীতিমালা মেনে চলতে হবে। তিনি জানান, জিএসপি সুবিধা ফিরে পেতে হলে বাংলাদেশকে শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কারখানার পরিবেশ উন্নতকরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নীতকরণ, শ্রমিকদের তথ্য সংবলিত ডাটাবেইজ তৈরি, স্বাধীন শ্রমিক সংগঠন স্থাপন, নিয়মিত ভাবে কারখানা পরিদর্শন, বিদ্যমান শ্রম আইন সংশোধন করাসহ যুক্তরাষ্ট্রের ঘোষিত কর্মপরিকল্পনা মেনে কল-কারখানার কর্মপরিবেশ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, জিএসপি পুনর্বহালের বিষয়ে আগামী ডিসেম্বরে ওয়াশিংটনে শুনানি অনুষ্ঠিত হবে। জিএসপি ফিরে পাওয়ার লক্ষ্যে শ্রমমান সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলোর মূল্যায়ন হবে শুনানিতে। বাংলাদেশের নেয়া পদক্ষেপ সন্তোষজনক হলে যুক্তরাষ্ট্র অবশ্যই এ সুবিধা ফিরিয়ে তো দেবেই, একই সঙ্গে এ খাতকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মজিনা। তার মাধ্যমে আমরা জিএসপির ব্যাপারে সুখবর পেতে আশাবাদী। জিএসপি সুবিধা ফিরে পেতে রাষ্ট্রদূতকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। তিনি জানান, ইতিমধ্যে বাংলাদেশে ৫০০টিরও বেশি আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায় পরিচালনা করছে। তিনি আমেরিকান ব্যবসায়ীদের আরও বেশি হারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা চেম্বার কর্তৃক উদ্যোক্তা তৈরির প্রকল্প এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহ থেকে সহযোগিতা দেয়া হবে। সবুর খান বলেন, দুই হাজার নতুন শিল্প উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে ডিসিসিআই। এ জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে শিক্ষা ও ন্যূনতম প্রযুক্তি জ্ঞানসম্পন্ন উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া হবে। আরজেএসসি সব অনলাইন সেবা এখন থেকে ডিসিসিআই হেল্প ডেস্ক থেকে পাওয়া যাবে। এ লক্ষ্যে ‘ডিসিসিআই হেল্প ডেস্ক’ একটি নতুন মাত্রা যোগ করেছে। এ হেল্প ডেস্কের আওতায় অনলাইন ভিত্তিক নিবন্ধন সেবা প্রদানের লক্ষ্যে আরজেএসসি এবং ডিসিসিআই-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে অনলাইনে কোম্পানির নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, রিটার্ন ফাইলিং, প্রত্যায়িত অনুলিপি, কোম্পানি অবসায়ন (বিলুপ্তিকরণ), নিষ্ক্রিয় কোম্পানির নাম কর্তন, প্রয়োজনীয় দলিলপত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী