জিএসপি স্থগিতে হতবাক আমেরিকা প্রবাসীরা
এনা, নিউ ইয়র্ক : জিএসপি সুবিধা স্থগিতের সংবাদে হতবাক প্রবাসীরা। নিউ ইয়র্ক টাইমস, ওয়ালস্ট্রিট জার্নালসহ বিশ্ববিখ্যাত মিডিয়ায় এ সম্পর্কে আগাম খবরাখবরে আমেরিকানরাও ক্ষুব্ধ। তাজরীন ফ্যাশনস এবং রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনার পরও বাংলাদেশ কেন যথাযথ পদক্ষেপ নেয়নি, সে প্রশ্ন বাংলাদেশী আমেরিকানদেরও। জাতীয় সংসদে এ ব্যাপারে একটি আইন হলেও তা প্রয়োগে সংশ্লিষ্টদের সীমাহীন উদাসীনতা এবং গার্মেন্ট ফ্যাক্টরির মালিকদের গুয়ার্তুমির খেসারত দিচ্ছে গোটা বাংলাদেশ- এমন মন্তব্য করছেন সাধারণ প্রবাসীরাও। আবার কেউ কেউ নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের বৈরী আচরণকেও ওবামা প্রশাসন কর্তৃক এহেন পদক্ষেপ গ্রহণে উৎসাহ দিয়েছে বলে মনে করছেন। সামগ্রিক অর্থে জিএসপি সুবিধা হারানোর সংবাদ বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজকে খাটো করবে বলে কেউ কেউ মনে করছেন। এ পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব না হলে তৈরি পোশাকের রপ্তানি বাজারেও এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’