জিমেইলে ইমেইল খোঁজার নতুন পদ্ধতি
ডেস্ক: সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে নতুন বৈশিষ্ট্য সংযোজিত হলো। জিমেইলের অফিসিয়াল ব্লগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্রিশ্চিয়ান কারম্যান লিখেছেন, জিমেইল ব্যবহারকারীরা এখন সহজেই তাদের ইমেইলটি খুঁজে নিতে পারবেন। ইমেইলের সাইজ ও সুনির্দিষ্ট তারিখ লিখে সার্চ বাটন চাপলেই চলে আসবে মেইলটি। সহজে ও দ্রুততার সঙ্গে নির্দিষ্ট ইমেইল খুঁজে পেতে গুগল বরাবরই তাদের সেবার মানকে আরও উন্নত করার চেষ্টা করছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। কারম্যান লিখেছেন, ৫ মেগাবাইটের বেশি বড় ইমেইল খুঁজতে হলে, আপনি সাইজ: ৫এম বা লার্জার: ৫এম লিখে সার্চ দিতে পারেন। ১ বছর আগের পাঠানো ইমেইল পেতে ওল্ডার-দ্যান: ১ওয়াই লিখে সার্চ দিলেই মুহুর্তে সামনে চলে আসবে পুরনো ইমেইলগুলো।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests