Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জিল্লুর রহমানের মতো সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি প্রত্যাশা করি : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: March 24, 2013 | 12:26 PM

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের মতো অভিভাবকতুল্য, সর্বজন গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ রবিবার রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি মিলনায়তনে ইউএসএআইডি ও বাংলাদেশের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা এ কথা বলেন। তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন প্রজ্ঞাবান, সবর্জনগ্রহণযোগ্য, অভিভাবকতুল্য ও বড় মনের মানুষ। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ তার মতো আরেকজন রাষ্ট্রপতি পাবে। এর আগে বাংলাদেশের কৃষি অবকাঠামো শক্তিশালী করার জন্য ইউএসএআইডি এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিচার্ড গ্রীন, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান ও এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ