জিয়া পরিবারকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস মসজিদের লাইফ টাইম মেম্বার করলো যুক্তরাষ্ট্র যুবদল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে গত ২৭ জানুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ। দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোকে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ীর জাকির এইচ চৌধুরীর সহায়তায় যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ হতে জ্যাকসন হাইটস জামে মসজিদের লাইফ মেম্বার করা হয়েছে। উল্লেখ্য, গত বৎসর বেগম খালেদা জিয়াকেও উক্ত মসজিদের লাইফ মেম্বার করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, প্রফেসর দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, শাহাদত হোসেন, এমলাখ হোসেন ফয়সল, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ব্রæকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, যুবদল নেতা আহবাব হোসেন চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুব দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, বিএম বাদশাহ, সাইফুর খান হারুন, পারভেজ সাজ্জাদ, খলকুর রহমান, উত্তম বণিক, আনোয়ারুল হক লেবু, মো: মহসিন, এমদাদ তরফদার, সোহাগ আফসার, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বেগম জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির পাশাপাশি তার জেল মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহবান জানান। তারা বলেন, বেগম জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাজনীতির প্রতিহিংসার শিকার। যে কারণে বিনা দোষে তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র এবং দেশ রক্ষা করা যাবে না। তারা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলন কর্মসূচি দেয়ার আহবান জানান। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তারা ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং তাবিদ আউয়ালকে ভোট দেয়ার আহবান জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests