Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জীবনে সুখী হওয়ার রহস্য!

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: July 24, 2012 | 12:01 PM

জীবনে সুখী হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। কিন্তু অনেকেই হয়তো সারা জীবনেও পান না সুখের সন্ধান। আফসোস করতে থাকেন জীবনভর। তবে জীবনে সুখী হওয়া খুব কঠিন কোনো ব্যাপার নয় বলে জানা গেছে ইংল্যান্ডে অনুষ্ঠিত এক জরিপ ফলাফলের মাধ্যমে। ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যান কার্যালয় পরিচালিত এই জরিপের দাবি, যেসব ব্যক্তি বিবাহিত, ভালো চাকরি করেন ও যাঁদের নিজস্ব বাড়ি আছে, তাঁরা নিজেদের জীবন নিয়ে বেশি সুখী থাকতে পারেন। বিবাহিত জীবন নিয়ে অনেককেই আক্ষেপ করতে শোনা গেলেও শেষ পর্যন্ত বিবাহিতরাই অপেক্ষাকৃত সুখী জীবনযাপন করেন বলে দাবি এই জরিপের। সুখী জীবনের জন্য সুন্দর স্বাস্থ্যও একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। তবে সুস্বাস্থ্যের অধিকারী হলেই যে তিনি সুখী হবেন, এমন নিশ্চয়তাও দেওয়া যায় না। যাঁদের ব্যক্তিগত কিছু সম্পত্তি আছে বা নিজের বাড়ি আছে, তাঁরা অন্যদের তুলনায় অনেক সুখী জীবনযাপন করেন। এ রকম ৮০ শতাংশ মানুষ নিজেদের জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সুখী জীবনযাপন করার জন্য কোনো অর্থপূর্ণ কর্মে নিযুক্ত থাকা জরুরি বলে জানা গেছে এই গবেষণা থেকে। ৪০ শতাংশ বেকার তাঁদের জীবনযাত্রার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সংখ্যাটা মাত্র ২০ শতাংশ। সাধারণভাবে কৈশোরে ও কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরের সময়টাতেই মানুষ সবচেয়ে বেশি সুখী থাকে বলে জানা গেছে এই জরিপের মাধ্যমে। মধ্যবয়সে মানুষের সুখের মাত্রা কিছুটা কমে যায়। শহুরে বা শিল্পোন্নত এলাকার চেয়ে গ্রামীণ এলাকার মানুষ বেশি সুখী জীবনযাপন করে বলেও উল্লেখ করা হয়েছে এই জরিপে। সমাজে নাগরিকদের মানসিক অবস্থা ও ভবিষ্যতে সরকার কী ধরনের পলিসি গ্রহণ করতে পারে, এটা মূল্যায়ন করাই এই জরিপের একটা অন্যতম প্রধান লক্ষ্য। এই প্রকল্পের পরিচালক গ্লেন এভেরেট বলেছেন, ‘মানুষের বস্তুগত পরিসংখ্যান ও মানসিক তথ্য পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে একটি দেশের মানুষ কতটা সুখী জীবনযাপন করছে, তার একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব। সুখী হওয়ার ক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গি সরকারের নীতিনির্ধারণের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’—বিবিসি/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV