জীবিকা যখন গেম খেলা!
দিনের পর দিন বাসায় বসে ভিডিও গেম খেলার কারণে যারা অন্যের বকুনি খান তারা এবার চাইলেই উদাহারণ হিসেবে সামনে নিয়ে আসতে পারেন ২৩ বছর বয়সী গেমার জোসেফ গ্যারেটকে। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক এই তরুণ গেল ক’মাসে গেম খেলেই দিব্যি উপার্জন করছেন মোটা অংকের টাকা। এমনকি এজন্য সম্প্রতি তিনি ছেড়ে দিয়েছেন স্থানীয় একটি পাবের চাকরিও। আর এসবকিছুই সম্ভব হয়েছে ইউটিউবে তার গেম খেলার দৃশ্য সম্বলিত একটি চ্যানেলের জনপ্রিয়তার কারণে। ঘণ্টার পর ঘণ্টা ধরে মাইনক্রাফট নামের গেমটি খেলা এবং সেই খেলার উল্লেখযোগ্য অংশ নিয়ে তৈরি করা ভিডিও আপলোডের মাধ্যমেই গেল এক বছরে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন জোসেফ। বিশেষ করে তার জনপ্রিয়তা এখন এই গেমের গেমারদের মাঝে এতটাই বেশি যে, গড়ে যে পরিমাণ মানুষ তার গেম খেলা দেখতে এবং গেমটি সম্পর্কিত টিপস পেতে জোসেফের ‘স্টাম্পিলংহেড’ নামের ইউটিউব চ্যানেলটিতে ঢুঁ মারে তার চেয়ে অনেক কম মানুষই দেখেন জনপ্রিয় মিউজিক সেনসেশন ওয়ান ডিরেকশন বা জাস্টিন বিবারের ভিডিও। আর ইন্টারনেটের দুনিয়ায় যেখানে সবকিছুর সাথেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে বিপণন ভাবনা সেখানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া অন্যদের বিজ্ঞাপনের সুবাদে স্রেফ গেম খেলেই মোটা অংকের অর্থ আসছে জোসেফের পকেটে। মূলত মাইনক্রাফট নামের গেমটিতে নিজের দক্ষতার কথা অন্যদের জানাতে এবং এই গেমের অন্য গেমারদের সাহায্য করতে অনেকটা শখের বশেই প্রায় বছর দেড়েক আগে প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন জোসেফ। এর পর থেকে একে একে আরও বেশ কয়েকটি ভিডিও আপলোডের সুবাদে মাইনক্রাফট ভক্তদের কাছে রীতিমতো পূজনীয় হয়ে ওঠেন জোসেফ। বাড়তে থাকে তার ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যাও। আর এভাবেই গ্রাহক সংখ্যা দশ হাজারে পৌঁছানোর পর চাকরি ছেড়ে পুরোদমে গেম খেলা আর গেমের ভিডিও আপলোড করায় মন দেন জোসেফ। ‘টিভি ও ভিডিও প্রোডাকশনে’ ডিগ্রি নেওয়া জোসেফ বর্তমানে গড়পরতা প্রতিদিনই গেমারদের নানা সমস্যা সংক্রান্ত প্রায় হাজার তিনেকের মতো মেইল পান। এ ছাড়া নিয়ম করে প্রতিদিন কমপক্ষে ২০ মিনিটের করে একেকটি ভিডিও’ও আপলোড করেন তিনি। আর এসবকিছু মিলিয়েই এখন ঘরে বসে গেম খেলে আর গেমের ভিডিও আপলোড করে দিব্যি জীবন কেটে যাচ্ছে জোসেফ গ্যারেট নামের এই ব্যতিক্রমী গেমারের।ইত্তেফাক
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!