Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

জুমআর নামাজের জন্য তৈরি হয়ে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: June 2, 2019 | 4:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জুমআর নামাজের পোশাক পরে মসজিদে না গিয়ে আত্মহত্যা করেছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি লুৎফর রহমান ওরফে মানিক ঢালি (৪৩)। ৩১ মে শুক্রবার দুপুরে গাড়ি গ্যারেজে গিয়ে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার বাড়ি শরিয়তপুর জেলার নড়াইলে। মানিকের মৃত্যুতে এমন ঘটনায় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তার এমন মৃত্যু নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। 

জ্যামাইকায় ১৬১-০৭  ৮৫ এভিনিউতে অবস্থিত নিজের কেনা বাড়িতে থাকতেন মানিক। সঙ্গে ছিলেন ১৫ বছর বয়সী কন্যা, ১৪ বছর বয়সী পুত্র এবং আড়াই বছর বয়সী কন্যা এবং স্ত্রী। এর আগে জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট এলাকায় থাকতেন তারা। পেশায় ছিলেন ট্যাক্সি চালক। প্রতিবেশী মাজেদা এ উদ্দিন বলেন, মানিক রোজা ছিলেন। স্বপ্নের বাড়িটি ক্রয়ের সময় নেয়া ঋণের মাসিক সাড়ে ৪ হাজার ডলারের কিস্তি পরিশোধ নিয়ে কিছুটা চাপে ছিলেন। তবে সে কারণেই শিশু সন্তানদের রেখে আত্মহত্যা করবেন-এটি মেনে নেয়া যায় না।

মার্কিন লেবার ইউনিয়নের লিডার মাফ মিসবাহউদ্দিন বলেন, মানিক পুত্রকে সাথে নিয়ে জুমআর নামাজে যাবার প্রস্তুতি নিয়েও কেন যাননি?… কমিউনিটি এখন অনেক বড় হয়েছে। তাই নানাধরনের সমস্যাও বাড়ছে। এ অবস্থায় কমিউনিটিভিত্তিক পরামর্শ কেন্দ্র খোলা দরকার। কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেট জটিল পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব।

এদিকে, ১ জুন শনিবার অপরাহ্নে মানিক ঢালির জানাযা হয়েছে জ্যাকসন হাইটস সংলগ্ন একটি মসজিদে। এরপরই আমিরাত এয়ার লাইন্সে মানিকের কফিন ঢাকায় রওয়ানা দেয়।

মানিকের ভাই জানান যে, শরিয়তপুর জেলার নড়িয়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ