জুলিয়ান অ্যাসাঞ্জের দলিলও ফাঁস
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন গোপন দলিল ইন্টারনেটে ফাঁস করে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভীত কাঁপিয়ে দিয়েছিলেন উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এবার সেই ইন্টারনেটেই ফাঁস হয়ে গেছে খোদ অ্যাসাঞ্জেরই যৌন হয়রানি মামলার গোপন নথিপত্র। ডেইলি মেইল জানায়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ দায়ের করা দুই সুইডিশ নারীর সাক্ষাৎকার, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ নিয়ে প্রায় ১০০ পৃষ্ঠার দলিল তৈরি করে সুইডেনের পুলিশ। কিন্তু গোপন এ প্রতিবেদন গত সপ্তাহে ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। এ মামলায় গত বছরের ডিসেম্বরে বৃটেনে আত্মসমর্পণ করেন অ্যাসাঞ্জ। সুইডেন তাকে বিচারের জন্য দেশে ফেরত নিতে চায়। এ বিষয়ে এখনও বৃটিশ আদালতে শুনানি চলছে। আজ ও আগামীকালও শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে ফাঁস হওয়া দলিল নতুন করে অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক জাগিয়ে তুলেছে। অ্যাসাঞ্জ সত্যি সত্যি ঘুমন্ত বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন কিনা, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বান্ধবীর অভিযোগ- অ্যাসাঞ্জ ওই সময় কনডম ব্যবহার না করেই অনিরাপদ সম্পর্কে লিপ্ত হন। ঘুমন্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন সুইডিশ আইনে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। উভয় অভিযোগেই যেসব সাক্ষ্য-প্রমাণ পুলিশ পেয়েছে বলে ফাঁস হওয়া দলিলে দেখা গেছে, তাতে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। অ্যাসাঞ্জ বরাবরই এসব অভিযোগকে ষড়যন্ত্র ও মিথ্যা বলে দাবি করে আসছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes