Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

‘জেগে ওঠা নারীদের ক্ষমতা এখনও দেখেননি’-গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য তাহসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: June 25, 2013 | 8:54 AM

স্টাফ রিপোর্টার: গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্য তাহসিনা খাতুন বলেছেন, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গরিব নারীদের জাগিয়ে দিয়েছে। আমরা গরিব নারীরা এখন জেগে উঠেছি। বাংলাদেশের জেগে ওঠা নারীদের ক্ষমতা সরকার এখনও দেখেনি। আমাদের সম্পদ ছিনিয়ে নিতে চাইলে আমাদের ক্ষমতা দেখবেন বলে তিনি সরকারকে হুশিয়ারি দিয়েছেন। তাহসিনা খাতুন বলেন, আপনারা ঢাকায় বসে কলম চালিয়ে সারা দেশের ৮৪ লাখ নারীর সম্পদ কেড়ে নিয়ে যাবেন, আর আমরা ঘরে বসে চোখের পানি ফেলব, সেই দিন আর নেই। আপনাদের বোধোদয় না হলে, আমাদের সম্পদ কেড়ে নিতে চাইলে আমরাও বোঝাপড়া করতে আসব। আমাদের সম্পদ রক্ষার জন্য আমরা হাজারে-হাজারে, লাখে-লাখে ঢাকা আসব। দেশের সব নারীকে ডাকব, আমাদের পরিবারের সদস্যদের ডাকব। সবাইকে সঙ্গে নিয়ে আমরা জমায়েত হব। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গ্রামীণ ব্যাংকের নির্বাচিত পর্ষদ সদস্য তাহসিনা খাতুনসহ অন্যান্য বক্তারা। গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো কি হবে এ বিষয়ে সরকার গঠিত গ্রামীণ ব্যাংক কমিশন আগামী ২রা জুলাই একটি কর্মশালার মাধ্যমে তাদের সুপারিশ উপস্থাপন করে বুদ্ধিজীবীদের পরামর্শ গ্রহণ করতে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর গ্রামীণ ব্যাংকের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন। তারা বলেন, গ্রামীণ ব্যাংকের ৯৭% শেয়ারের মালিক এর ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও কমিশন এ বিষয়ে একবারের জন্যও আমাদের মতামত নেবার কোন প্রয়োজন বোধ করেনি। সম্ভবতঃ আমরা দরিদ্র ও মহিলা বলেই। তারপরও যেহেতু বিষয়টি আমাদের স্বার্থ-সংশি¬ষ্ট, তাই এ বিষয়ে আমাদের মতামত জানানোটা প্রয়োজন বোধ করছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চট্টগ্রাম জোনের পর্ষদ সদস্য সাজেদা, কুমিল্লা জোনের রেহেনা আক্তার, সিলেট জোনের সুলতানা, গাজীপুর জোনের ছালেহা খাতুন, দিনাজপুর জোনের মোছা. পারুল বেগম, বগুড়া জোনের মেরিনা, যশোর জোনের মোছা. সাহিদা বেগম, পটুয়াখালী জোনের মোমেলা বেগম প্রমুখ। লিখিত বক্তব্যে তাহসিনা খাতুন বলেন, গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা বাড়ানো, নিয়ন্ত্রণ বাড়ানো আমাদের ব্যাংক জবরদখলের শামিল। এটা কোনোদিন হতে দেওয়া হবে না। কেননা, সরকারি ব্যাংক লুটপাটের খবর আমরা জানি। তাহসিনা খাতুন আরও বলেন, গ্রামীণ ব্যাংক কমিশন ব্যাংকের ব্যবস্থাপনার ব্যাপক বিকেন্দ্রীকরণের সুপারিশ করেছে। কমিশন গ্রামীণ ব্যাংকে সরকারি শেয়ার ৫১ শতাংশ করার প্রস্তাব করেছে। বিষয়টি আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক সরকারি টাকায় চলে না। পরিশোধিত মূলধনের তিন শতাংশ ছাড়া এই ব্যাংকে সরকারের কোনো টাকা নেই। কোনো দাতা সংস্থার টাকাও নেই এই ব্যাংকে। এই অবস্থায় ব্যাংকটিকে সরকারি মালিকানায় নেয়ার মানে দরিদ্র নারীদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা লুটেপুটে খাওয়া। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ঋণগ্রহীতার সঞ্চয়ের টাকায় চলে উল্লেখ করে এই পরিচালক বলেন, আমাদের ব্যাংক আমাদের মতো করে চলবে। ব্যাংকের বর্তমান যে আইন আছে, সেই আইনে চলবে। আইন পরিবর্তনের নামে আমাদের ব্যাংক সরকারের নামে লিখিয়ে নেওয়ার এই চেষ্টা আমরা সফল হতে দেব না। একে ভেঙে টুকরো টুকরো করে ফেলার চেষ্টাও সফল হতে দেয়া হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক পর্ষদ সদস্য রোজিনা খাতুন বলেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস আইন অনুযায়ী আর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে পারবেন না। তবে তিনি ব্যাংকের চেয়ারম্যান হতে পারবেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV