Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জেলে থ্রি স্টার বেড

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: July 31, 2013 | 2:10 PM

 
বাস্তব অভিজ্ঞতা না থাকলেও জেলের কষ্টকর জীবনের কথা সবার জানা। তবে এবার বন্দিদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি জেল কর্তৃপক্ষ। তারা টাকার বিনিময়ে বন্দিদের বিলাসবহুল আরামদায়ক বেডের সুযোগ দিচ্ছে।
তবে রেটটা শুনলে অনেকেরই ওই বিলাসবহুল বেডে থাকার আশা উবে যাবে। একরাত থাকার জন্য একজন বন্দিকে গুনতে হবে ১৫০ ডলার (১২ হাজার টাকা)। এই রেটে স্থানীয় থ্রি স্টার হোটেলে থাকা যায়।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট মার্ক ডিভাইন বলেন, ‘এখানে আপনি কেবল টিভি দেখতে পাবেন। তবে বিস্কুট বা রুটি গরম করার সুযোগ পাবেন না।’
তবে সংশ্লিষ্টরা বলছেন, এ জেলটিতে টাকার বিনিময়ে যেসব সুযোগ দেয়া হচ্ছে তা যুক্তরাষ্ট্রের অন্যান্য জেলে বিনামূল্যে পাওয়া যায়। যেমন এখানে বাথরুম এবং গোসলখানা পৃথক নয়। তবে এখানে বড়পর্দায় এইচডি মানের টিভি দেখা যায়। 
২০০০ সালে নির্মিত এ কারাগারটিতে ৫৪টি বেড আছে। এখানে বন্দি ধারণ ক্ষমতা ৯৬ জন। নিরাপত্তা রক্ষায় কারাগারটির জন্য বছর ১ কোটি ডলার ব্যয় হয়।
কিন্তু হঠাত্ কেন এ উদ্যোগ নিল জেল কর্তৃপক্ষ? সূত্র জানায়, ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউনকে সম্প্রতি তার রাজ্যের কারাগারের ব্যয় কমানোর নির্দেশ দেয়া হয়েছে। এরপরই এ উদ্যোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে ১৬ জন বন্দি যদি দু’রাত করে বিলাসী এসব বেডে থাকেন তাহলে বছরে ২ লাখ ৪৪ হাজার ডলার লাভ হবে কারা কর্তৃপক্ষের। সূত্র : ইয়াহু নিউজ/আমার দেশ 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV