Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জেল হত্যা দিবস উপলক্ষে নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: November 6, 2016 | 11:29 AM

নিউইয়র্ক : ১৯৭৫ সালের ৩-রা নভেম্বর বাঙালী জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত দিন। এই দিনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতাকে কারাগারের প্রকোষ্ঠে নির্মম ভাবে হত্যা করা হয়। দিনটি যথাযত মর্যাদায় পালনের জন্য নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের উদ্দ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত ৪টা নভেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত স্মার্ট একাডেমিয়াতে। নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুলধারার রাজনীতিবিদ মোরশেদ আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নুর, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবধিকার সম্পাদক মিজবাহ আহমেদ। সভায় নেতৃবিন্দ গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। আসলে হত্যাকারীরা এবং তাদের দোসররা চেয়েছিল পাকিস্তান ভাঙ্গার প্রতিশোধ নিতে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও সীমাহীন ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী দেশটিকে হত্যা ও ষড়যন্ত্রের আবর্তে নিক্ষেপ করতে। তাদের উদ্দেশ্য ছিল পুনর্গঠন ও গণতান্ত্রিকতার পথ থেকে সদ্য স্বাধীন দেশটিকে বিচ্যুত করা এবং বাংলাদেশের মধ্যে থেকে একটি মিনি পাকিস্তান সৃষ্টি করা। এখানেই শেষ হয়নি স্বাধীনতার শত্রুদের ষড়যন্ত্র। ’৭৫-এর পর থেকে বছরের পর বছর বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার চেষ্টা চলে। বক্তারা আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়ন আর অগ্রগতি ত্বরান্বিত করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই জাতীয় চার নেতার আত্মার প্রতি যথার্থ সম্মান জানানো হবে।

সভায় সভাপতি, প্রধান অথিতি ও বিশেষ অথিতি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহসভাপতি এম আর সেলিম, কোষাধ্যক্ষ এম এইচ মতিন, সদস্য যথাক্রমে আবুল বাশার মিলন ও নুরুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুর রহমান রফিক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি দরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা উলফত আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মকবুল পাটোয়ারী বাচ্চু, প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা বোরহানুদ্দীন হাওলাদার, কনক বড়ুয়া, মির্জা সাইফুল্লাহ, প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV