জোকস!
** ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন,‘আচ্ছা, বলো তো বিদ্যুত্ কোথা থেকে আসে?’ প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে সর্দারজির ছেলের জবাব, ‘স্যার, বিদ্যুত্ আসে আমার মামার বাসা থেকে।’ শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’ সর্দারজির ছেলের জবাব, ‘স্যার, যখন বিদ্যুত্ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন, ‘ধুর, শালা আবারও বিদ্যুত্ বন্ধ করে দিল!’ আমার বাবার শালা তো আমার মামাই হয়, স্যার।’
** রেস্তোরাঁয় খাওয়া শেষে বেয়ারা সর্দারজির হাতে বিলের কাগজ ধরিয়ে দিলেন। সর্দারজি পকেট থেকে একটি কার্ড বের করে বেয়ারার হাতে দিয়ে বললেন, ‘এই নিন আমার কার্ড।’ বেয়ারা কার্ডটি দেখে অবাক হয়ে বললেন, ‘কিন্তু এটা তো আপনার রেশন কার্ড।’ সর্দারজি এবার একটু রেগে বললেন, ‘তাতে কী? এটা তো একটা কার্ডই নাকি? আর আপনারাই তো বাইরে বড় করে লিখে রেখেছেন-অল কার্ডস অ্যাক্সেপটেড।’
** একদিন এক সর্দারজি তার বাবার সঙ্গে দেখা করতে প্রথমবারের মতো মুম্বাই শহরে গিয়েছেন। সকালবেলায় বাবা শহরের এক মাথায় তাকে নামিয়ে দিয়ে ঘোরাঘুরি করে যেদিকে সূর্য ওঠে সে পথ ধরে বাসায় যেতে বলেছেন। তো ঘোরাঘুরি করার পর তিনি আর বাসায় ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না। কী করা যায়, এ নিয়ে ভাবতে লাগলেন। একবার চিন্তা করলেন, কাউকে জিজ্ঞেস করা যাক। ওই পথ ধরেই হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। সর্দারজি ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ‘দাদা, এই মুম্বাই শহরে সূর্যটা কোন দিক দিয়ে ওঠে, বলতে পারেন?’ সেই ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘না ভাই। আমি এই শহরে নতুন এসেছি। এখনো ভালো করে দেখতেই পারিনি যে এখানে সূর্যটা কোন দিকে ওঠে।’
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity