জ্যামাইকা, ওজোন পার্ক, রিচমন্ড হিলকে নিয়ে নির্বাচনী এলাকা পুনর্গঠনে সংবাদ সম্মেলন
নিউইয়র্ক: গত ২৭শে নভেম্বর এটর্নী অশোক কে. কর্মকারের ১৪৩-০৮ হিলসাইডস্থ অফিসের কনফারেন্স রুমে জ্যামাইকা, ওজোন পার্ক, রিচমন্ড হিলকে নিয়ে নির্বাচনী এলাকা পুনর্গঠনে দক্ষিণ এশীয়ান ও কেরিবীয়ানদের করনীয় বিষয়ে বিশেষ করে বাংলাদেশী আমেরিকানদের করনীয় সম্পর্কে এটর্নী অশোক কে. কর্মকারের সভাপতিত্বে ও মোহাম্মদ জামান তপনের পরিচালনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মূলধারার লবিং সংগঠন টেকিং আওয়ার সীট-এর প্রতিষ্ঠাতা এটর্নী জন এলবার্ট এবং অধ্যাপক ড: তাজ রাজ কুমার জ্যামাইকা, ওজোন পার্ক, রিচমন্ড হিলকে নিয়ে নির্বাচনী এলাকা পুনর্গঠনের প্রয়োজনীয়তা ব্যখ্যা করেন। বক্তাগন বলেন যে এসব এলাকায় দক্ষিণ এশীয়া ও কেরিবীয়গন সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্বেও সংখ্যানুপাতে বিভিন্ন সিটি, স্টেট অথবা ফেডারেল পর্যায়ে তাদের যথাযথ প্রধিনিধিত্ব নেই। এর কারন এই যে দক্ষিণ এশীয়া ও কেরিবীয় সংখ্যাগরিষ্ঠ অধ্যুষিত এলাকাকে বিভিন্ন নির্বাচনী এলাকাভূক্ত করার কারনে তাদের কোন একক নির্বাচনী এলাকা স্বত্ত্বা নেই। যেহেতু আগামী বছরে নির্বাচনী এলাকা পুনর্গঠন করা হবে (মনে রাখা ভালো যে প্রতি ১০ বছর পর পর নির্বাচনী এলাকা পুনর্গঠন করা হয়ে থাকে) তাই এখনই সময় হবে আমাদের দাবী তুলে ধরার যাতে করে আমাদের আরও দশ বছর অপেক্ষা করতে না হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল আলম, আইরীন পারভীন, রিনা সাহা, আব্দুস সালাম, দিলীপ নাথ, প্যাস্টর জেমস রায়, পেস্টর জোশেফ হাওলাদার প্রমুখ।

সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে এটর্নী অশোক কে. কর্মকার উপস্থিত সুধীবৃন্দের সামনে ফোরক্লোজার ও মর্টগেজ বিষয়ে বিশেষজ্ঞ এটর্নী জনাথন কোটসকে পরিচয় করিয়ে দেন। এটর্নী কর্মকার কম্যুনিটিতে বর্তমানে মর্টগেজ ট্যাক্স ফেরত পাওয়া বিষয়ে কিছু অসাধু ব্যক্তির অপপ্রচার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এবং এবিষয়ে সবার বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করেন।
ফোরক্লোজার ও মর্টগেজ বিষয়ে বিশেষজ্ঞ এটর্নী জনাথন কোটস সভায় বলেন যে বিভিন্ন সময়ে এসব অসাধু ব্যক্তিগন বাড়ী ক্রয়-বিক্রয়, ফোরক্লোজার ও মর্টগেজ বিষয়ে সমাজের সাধারন মানুষকে ধোঁকা দিয়ে তাদের সর্বসান্ত্ব করেছেন, তাদের ক্রেডিট ধ্বংস করে পথে বসিয়েছেন। এসব প্রতারক সাধারন মানুষের বহু কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়েছে। তারা এখন আবার সাধারন মানুষকে ঠকানোর জন্যে মিথ্যা প্রচারনায় লিপ্ত হয়ে বলে বেড়াচ্ছেন যে বিগত সময়ে যারা বাড়ী কিনেছেন তারা তাদের প্রদত্ত মর্টগেজ ট্যাক্স ফেরত পেতে পারেন।
এটর্নী জনাথন কোটস জোর দিয়ে বলেন যে সিটি, স্টেট বা ফেডারেল পর্যায়ে কোন কর্মসূচী বা প্রোগ্রাম বর্তমানে নেই যার মাধ্যমে সিটি, স্টেট বা ফেডারেল সরকার কোন মর্টগেজ ট্যাক্স ফেরত দিচ্ছে বা দেবার কোন কর্মসূচী গ্রহন করছে। এব্যাপারে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। কোন অসাধু ব্যক্তি যদি প্রতারনা করতে এরকম কোন কথা বলেন তবে এটর্নী জনাথন কোটস-এর সাথে যোগাযোগ করতে পারেন যাতে এই প্রতারনার ফাঁদ পা না দেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women