জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক : পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের অনুষ্ঠিত হলো জ্যামাইকা তথা নিউইয়র্কের অন্যতম স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্্ক-এর বার্ষিক ইফতার পার্টি ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালক, রাজনীতিক, ডাক্তার, এটর্ণী, ইঞ্জিনিয়ার, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আড়াই শতাধিক জ্যামাইকাবাসী সপরিবারে এই ইফতার পার্টিতে অংশ নেন।জ্যামাইকার হিলসাইডস্থ বার্ণি সেন্টারে গত ২৮ জুলাই উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন কারী মোহাম্মদ হেমায়েত উদ্দিন। এছাড়া হামদ ও নাত পরিবেশন করেন মোহাম্মদ আবু তালেব হাওলাদার ও মঞ্জুরুল আলম বিটি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা নাসির আলী খান পল ও এবিএম ওসমান গণি, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইফতার পার্টি অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ভারপ্রাপ্ত সভাপতি বিলাল চৌধুরী, ইফতার পার্টি অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ সেবুল মিয়া ও সংগঠনের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম ভূঁইয়া।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, মিনহাজ আহমেদ সাম্মু, এবিএম সালাহউদ্দিন আহমেদসহ আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী বুশ ফুডের সিইও কামাল এন শর্মা, ওয়েলকেয়ার-এর ম্যানেজার সালেহ আহমেদ, বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি জন এন উদ্দিন, এটর্ণী মঈন চৌধুরী, উত্তর বঙ্গ ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এএফএম মিসবাহউজ্জামান।
ইফতার গ্রহণ ও মাগরেবের নামাজের বিরতীর পর কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য জ্যামাইকার প্রবীণ প্রবাসী ছদরুন নূরকে অনুষ্ঠানে বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্টটি বিগত বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা অনুষ্ঠানে দেয়ার কথা ছিলো। কিনু অসুস্থ্যতার জন্য ছদরুন নূর সেদিন বৈশাখী মেলার অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় ইফতার পার্টির অনুষ্ঠানে ক্রেষ্টটি প্রদান করা হয়। অনুষ্ঠানে সদস্য প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আকাল মৃত্যুতে ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুল হক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু, ড. মসসিন আলী, অধ্যাপিকা হুসনে আরা, সাংবাদিক আকবর হায়দার কিরণ, আবিদুর রহমান, দর্পণ কবীর, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম, ফকির সেলিম, সাঈদ আহমেদ ও তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি জসিম উদ্দিন, জ্যামাইকা বাংলা স্কুলের সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহবুবুল আলম ফিরোজ, নিউ আমেরিকান ওম্যান্স ফোরামের সভানেত্রী রোকেয়া আক্তার, কসবা সোসাইটির সভাপতি একেএম সফিকুল ইসলাম, বাংলাদেশ আমেরিকা কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, জ্যামাইকা থিয়েটারের সভাপতি শেখ হায়দার আলী, তরুণ ব্যবসায়ী হামিদুর রহমান ও সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র কর্মকর্তা ও সদস্যদের মধ্যে যাদের বিশেষ সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয় তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন: সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সেবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইফজাল আহমেদ চৌধুরী, সাহিত্য সম্পাদক চিত্রা এষ, সমাজকল্যাণ সম্পাদক নাহার আলম, কার্যকরী সদস্য শহীদুল ইসলাম, আব্দুল মন্নাফ তালুকদার, সৈয়দ আতিকুর রহমান সাঈদ, হুমায়ুন কবীর, তৈয়বুর রহমান টনি, ইকবাল হোসেন আনন্দ, সহদেব তালুকদার, এডভোকেট কামরুজ্জামান, আব্দুল হান্নান দুখু।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং