Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভায় বাংলা স্কুল পুন:চালুর বিষয়ে আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: January 5, 2020 | 11:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির সভায় ২০২০ নতুন বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা সহ কতিপয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় নতুন কমিটি গঠন ও উপদেষ্টা পরিষদের পরিচিতি বিষয়ে সংবাদ সম্মেলন, ফেব্রুয়ারীতে নতুন কমিটির অভিষেক, পবিত্র রমজান উপলক্ষ্যে মে মাসে ইফতার মাহফিল, রমজানের পরে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা প্রভৃতি আয়োজন ছাড়াও জাতীয় দিবসগুলো আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও বাংলা স্কুল পুনরায় চালু করার বিষয়টিও সভায় আলোচিত হয়।

জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবার রেষ্টুরেন্টে গত ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনের সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যগণ সহ কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। ফ্রেন্ডস সোসাইটি নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সায়ীদ মোস্তফা আল আমিন রাসেল। খবর ইউএনএ’র।

সভায় ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, আব্দুল আওয়াল সিদ্দিকী, মনজুর আহমেদ চৌধুরী, মনির হোসেন, ডা. টমাস দুলু রায়, শাহ নেওয়াজ, ফারুক হোসেন তালুকদার ও সালাহউদ্দিন আহমেদ পরামর্শমূলক বক্তব্য রাখেন। এছাড়াও সভায় সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সৈয়দ আতিকুর রহমান, এএফ মিসবাহউজ্জামান, শেখ আনসার আলী ও আব্দুল মন্নাফ তালুকদার, যুগ্ম সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু সহ কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভা শেষে ফ্রেন্ড সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সভার শুরুতে বিশেষ দোয়া করা হয়।

এদিকে ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক মোস্তফা আল আমিন রাসেল ইউএনএ প্রতিনিধি-কে জানান, সংগঠনের নতুন কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে ৫ জানুয়ারী রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বেলা ১টায় জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডস্থ হালাল ডাইনার রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ