জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২০২০-২০২১ সালের পূর্ণাঙ্গ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। গত ৫ জানুয়ারী রোববার দুপুরে জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডস্থ হালাল ডাইনার রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যগণ মঞ্চে উপবিষ্ট উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা শহীদুল্লাহ। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নতুন সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমীন এবং নতুন কমিটি ও উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন নতুন সভাপতি মো: ফখরুল ইসলাম দেলোয়ার। খবর ইউএনএ’র।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ডা. টমাস দুলু রায়, মোহাম্মদ মনির হোসেন, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফরিদ আলম, ফারুক হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মো: ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ সভাপতি- এ এফ মিসবাহউজ্জামান, সহ সভাপতি- শেখ আনসার আলী, আলী কে খান কাকন ও আব্দুল মন্নাফ তালুকদার, সাধারণ সম্পাদক- সৈয়দ মোস্তফা আল আমীন, সহ সাধারণ সম্পাদক- এডভোকেট কামরুজ্জামান বাবু ও রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক- মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ- হামিদুর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক- মো: কবীর মুন্সী, ক্রীড়া সম্পাদক- সুমন খান, সাংস্কৃতিক সম্পাদক- আফরোজা বেগম রোজী, বিজ্ঞাপন ও প্রযুক্তি সম্পাদক- শেখ আল আমিন, স্কুল ও শিক্সা বিষয়ক সম্পাদক- এডভোকেট আব্দুর রশীদ, সাহিত্য সম্পাদক- মো: আক্তার বাবুল, সমাজকল্যাণ সম্পাদক- ইসমাইল হোসেন স্বপন, আপ্যায়ন সম্পাদক- সৈয়দ লিটন আলী এবং কার্যকরী সদস্য যথাক্রমে বিলাল চৌধুরী, সাইফুল ইসলাম, শেখ হায়দার আলী, সৈয়দ আতিকুর রহমান, মো: সেবুল মিয়া, রেজাউল আজাদ ভুইয়া, ইফজাল আহমেদ চৌধুরী, হুমায়ুন কবীর, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, রাব্বি সাঈদ, এস এম সোলায়মান, তামান্না হাসিনা, সহদেব তালুকদার, রাসেক মালিক, বাবুল হাওলাদার, মুরাদ খন্দকার, লিটন আহমেদ, তরিকুল ইসলাম তুহিন, রাশেদ আল হাসান, এমডি বদিউল আলম, হিমু মিয়া, মাহিন আহমদ ও পারভীন গাজী।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests