জ্যামাইকা মুসলিম সেন্টার পরিদর্শনে গভর্ণর ক্যাথি হোকল : নিউইয়র্কে হেইট ক্রাইম প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ
ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের গভর্ণর ক্যাথি হোকল সিটির অন্যতম ইসলামিক প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) পরিদর্শন করেছেন। ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জেএমসি পরিদর্শনে এসে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং চলে গেলেন। জানালেন, নিউইয়র্কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের নীতির কথা। বললেন- হেইট ক্রাইম সহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। নিউইয়র্কে হেইট ক্রাইম প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হচ্ছে। ‘যৌন কেলেঙ্কারীর অভিযোগে’ তিন তিনবারের নির্বাচিত গভর্নর এন্ড্র কুমোর পদত্যাগের পর ডেপুটি গভর্নর থেকে দায়িত্ব প্রাপ্ত গভর্নর ক্যাথি হোকল-এর এটিই প্রথম জেএমসি সফর।
অনুষ্ঠানে জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ডিডিএস জানান, আমরা দীর্ঘদিন ধরেই গভর্নরকে জেএমসি-তে আনার চেষ্টা করে যাচ্ছিলাম। বারবার আমন্ত্রণও জানিয়েছি। কিন্তু গভর্নরের টাইম প্রোগ্রাম থাকায় সেটা সম্ভব হয়নি। কিন্তু হঠাৎ করেই তার জেএমসি আসার সিডিউল পেয়েছি। এসময় তিনি জেএমসি’র কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, আসছে গভর্নর পদে নির্বাচন। গভর্নর ক্যাথি হোকল এই নির্বাচনে প্রার্থী। ভাগ্য, কপাল আর উদ্ভুত পরিস্থিতিতে নিউইয়র্কের প্রথম নারী হিসেবে ক্যাথি হোকল গভনর পদে অধিষ্ঠিত হয়েছেন। তাই আগামী নির্বাচনে তিনি শক্ত প্রার্থী। তাঁর সাথে প্রতিদ্ব›িদ্ব থাকছেন একাধিক প্রার্থী। এমন আভাষ-ই পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বলছে- গভর্নর ক্যাথি হোকল তার অফিসিয়াল কর্মকান্ডের পাশাপাশি নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবেই বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন এবং কৌশলে প্রচারণা চালাচ্ছেন। তারই অংশ হিসেবে অগ্রসরমান বাংলাদেশী কমিউনিটি তথা মুসলিম কমিউনিটির নজর কাড়তে গভর্ণর ক্যাথি হোকল জেএমসি করেন।
শুধু গভর্ণর ক্যাথি হোকল নয়, ডেমোক্র্যাট দলীয় আরেক সম্ভাব্য প্রার্থী নিউইয়র্কের কংগ্রেসম্যান টম সুজি সহ আরো অন্যান্য পদের প্রার্থীরাও বাংলাদেশী কমিউনিটির সভা-সমাবেশ এবং ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন। যা মূলধারার রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটির গুরুত্বই বহন করে।
নিউইয়র্কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্ণর ক্যাথি হোকল জিরো টলারেন্সের কথা পুনরুল্লেখ করে বলেছেন, হেইট ক্রাইম সহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। হেইট ক্রাইম প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নিউইয়র্কর সিটির অন্যতম বৃহত্তম ইসলামিক প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি পরিদর্শনকালে উস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতাকালে গভর্ণর এসব কথা বলেন। জেএমসিতে প্রথম আগমণ করে তিনি আরো বলেন এটিই শেষ নয়। কমিউনিটির কল্যাণে জেএমসি’র ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটস। এসময় ষ্টেট সিনেটর লিরয় ক্যামরী, অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন এবং কুইন্স ডেমোক্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী সহ মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম শামসী আলী এবং সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জায়েদুর রহমান এবং পরিচালনা করেন জেএমসির সেক্রেটারী আফতাব মান্নান।
জেএমসি পরিচালনা কমিটির সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও জয়েন্ট সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার সহ জেএমসি’র কর্মকর্তারা গভর্ণর হোকলকে স্বাগত জানান। অনুষ্ঠানে সভাপতি ডা. সিদ্দিকুর রহমান জেএমসি’র সাবেক ও বর্তমান কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। জেএমসি ত্যাগে আগে গভর্ণর জেএমসি প্রাঙ্গনে ফটো সেশনে মিলিত হন। ইউএনএ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion