Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জয়পুরহাটে খান শওকতের নাটক ৭ই মার্চের ভাষণ মঞ্চস্থ

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: January 29, 2020 | 8:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের আয়জনে গত ১৫ জানুয়ারী পাঁচবিবি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে তৈরি করা মুক্তমঞ্চে নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত ৭ই মার্চের ভাষণ নাটকটি মঞ্চস্থ হয়। কাজী রাফিয়া সাঈদ এর পরিচালনায় এটি উপস্থাপন করেন দলনেতা রাকিন আহমেদ। এটি এনাটকটির ২য় পরিবেশনা। গত ১৬/১২/২০১৯ তারিখে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ নাটকটি ১ম মঞ্চস্থ’’ হয়েছিল। নাটকটিতে অভিনয় করেন: রাকিন আহমেদ, পলাশ, নাইম, মাসুম এবং রুবেল। মিউজিক নিয়ন্ত্রন করেন রাফি।

রাকিন আহমেদ বলেন, মুজিব বর্ষ ২০২০ তে আপনাদের এলাকায় “বঙ্গবন্ধু নাট্য উৎসব” এর আয়োজন করুন। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত এর নাটকগুলো নিয়ে অনেকগুলো গ্রুপের নাটক প্রস্তুত আছে। আপনারা এদের সাথে যোগাযোগ করুন: (১). গ্রুপ: আমরা অমলকান্তি , ২৪ পরগনা, ভারত। নাটক: বঙ্গঁবন্ধু শেখ মুজিব। বিধান চন্দ্র মন্ডল। মোবাইল: + ৯১-৯৩৩-২৫১-৫২৭২. ৯১-৭৩৮-৪৪০-৬২৬৪. ৯১-৯৮০-০৫২-২২৬৩. (২). ঝিনাইদহ: অংকুর নাট্য একাডেমি। নাজিমুদ্দিন জুলিয়াস। ফোন: ০১৯১১-৮২৮-৭৯৩. ০১৭১১-৪৭৩৪৮৮. (৩). শেখ আব্দুস সবুর, গোপালগঞ্জ থিয়েটার। নাটক : আমার বাড়ি টুঙ্গীপাড়া, ফোন: ০১৭১৮৮২৭৪৪৭. (৪). নবাব নাসির, ঢাকা. ফোন: ০১৭৪৭৩৬০৪৮৫. (৫). পাবনা থিয়েটার। নাটক: হৃদয়ে বঙ্গবন্ধু। মো: আবুল কাসেম। ফোন: ০১৭১২১৫২৮১৩. (৬). সিলেট: দেশ থিয়েটার। কামাল আহমেদ দূর্জয়। নাটক: স্বাধীনতার ঘোষক। ফোন: ০১৭৪২১০৫৮৫০. (৭). কাপাসিয়া: হাফম্যাড থিয়েটার। নাটক: (এ). কলংকিত-৭৫, (বি). আমার নাম শেখ মুজিব। মন্চদাস রফিক নটবর। ফোন: ০১৭১৫৬৯৮০৭৬. (৮). নাটক: ৭ই মার্চের ভাষণ, নির্দেশক: কাজী রাফিয়া সাইদ। পরিবেশনায়ঃ পাঁচবিবি থিয়েটার। জয়পুরহাট জেলা, পাঁচবিবি থানা। যোগাযোগ: রাকিন আহমেদ। ফোন: ০১৯৩২৭৩১২২০. (৯). কোলকাতার ব্লাইন্ড থিয়েটার এর নাটক: বাংলার নবাব সিরাজউদ্দৌলা। পরিচালনা ও সামগ্রিক পরিকল্পনা: দৃষ্টিহীন পরিচালক: সুভাষ দে. যোগাযোগ ৯৮৫১৮৭৯৮৪৭. (১০). নাটক: খুনী ডালিম বলছি। প্রযোজনা: কাব্য বিলাস নাট্যগোষ্ঠী, ঢাকা। যোগাযোগ: রাহুল রাজ: ০১৬৭৩৫৮০৬২১।

আগামী ৯ই ফেব্রুয়ারীতে ভারতের ২৪ পরগনার টাকি শিল্পকলায় প্রদর্শনীর পর, বাংলাদেশে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমীর উদ্যোগে আগামী ২৩ মার্চ-২০২০ তে ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে কোলকাতার ২০ জন শিল্পীর অভিনয়ে মঞ্চস্থ হবে খান শওকত রচিত নাটক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’। নাটকগুলো আপনার এলাকাতেও মঞ্চায়নের উদ্যোগ নিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ