Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ঝিনাইদহ সিটি মেয়র সাইদুল করিম মিন্টু নিউইয়র্কে সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: February 7, 2020 | 9:34 AM

আব্দুল হামিদ: নিউইয়র্কে ৪ ফ্রেরুযারি মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টার ঝিনাইদহের সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে ঝিনাইদহ জেলা সমিতি ইউএসএ এর ঊদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো: আব্দুদ দাইয়ান পান্নান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফারুক হোসেনের পরিচলনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু॥ মতবিনিময সভায শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা সমিতির ইউএসএ এর সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা মোহাম্মদ হাসনাত, বক্তব্য রাখেন সহ সভাপতি মশিউর রহমান, যুগ্নসাধারন সম্পাদক মো:আলম হোসেন. অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, সিনিয়ার সদস্য সিদ্দিকুর আলী, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্দামান সবুজ, উপদেষ্টা হাজী মফিজুর রহমান সহ সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, বাংলাদেশে এখন বিনিয়গের জন্য সুন্দর পরিবেশ বিরাজ করছে, নিউইয়র্কে বসবাসরত ঝিনাইদহ বাসী সহ প্রবাসের সবাইকে বাংলাদেশে বিনিয়গের আহবান জানান তিনি। তিনি বলেন, যে সকল ঝিনাইদহের প্রবাসী ঝিনাইদহে বিনিয়গ করতে চান, তাদের কে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি প্রবাসীদের জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

উল্লেখ্য, মেয়র সাইদুল করিম মিন্টু বাংলাদেশে বিশ্বের সেরা ধনী বিল গেটসের এনজিওর প্রকল্পের মাধ্যমে গত ২৭জানুয়ারি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে একটি সেমিনারে যোগদান করেন, এবং তিনি নিউইযর্ক সহ যুক্তরাস্ট্রের বাংলাদেশী প্রবাসীদের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সভা সেনিনারে যোগদান করেন। তিনি আগামী ১৫ ফ্রেরুযারি বাংলাদেশে ফিরে যাবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV